Thursday, July 9, 2026
HomeScrollকফি হাউসে স্টপ ওয়ার্ক নোটিস দিল পুরসভা

কফি হাউসে স্টপ ওয়ার্ক নোটিস দিল পুরসভা

কলকাতা: কলেজ স্ট্রিট (College Street) কফি হাউস (Coffee House) নিয়ে বিস্ফোরক অভিযোগ। পিলার ভেঙে বেআইনি নির্মাণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনকয়েক আগেই ভবন সম্প্রসারণের নাম করে আচমকা পিলার ভাঙা শুরু হয়। সংশ্লিষ্ট মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি দখলদারির হাত থেকে হেরিটেজ ভবনেরও রেহাই মিলবে না? আশঙ্কার কারণ, ইন্ডিয়ান কফি হাউস কলকাতা পুরসভার হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত। মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন,‘কফি হাউস হেরিটেজ ভবন। ওখানে কেউ কোনও কাজ করতে পারবেন না।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। ওই ভবনের ভাঙা পিলারের পাশে, কাজ বন্ধ করতে পুরসভার বিল্ডিং আইনের ৪০১ ধারায় স্টপ ওয়ার্ক নোটিস টাঙিয়ে দেন তাঁরা। কয়েক বছর আগেও, কলেজ স্ট্রিট কফি হাউসের বাড়িতে একইভাবে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। তখনও প্রশাসনিক তৎপরতার ওই কাজ বন্ধ হয়েছিল।

আরও পড়ুন: রায় মেনে নিতে পারছি না: মমতা

অপরদিকে, বুধবার কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের তরফে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় ফিরহাদ হাকিমের অফিসে। সংগঠনের সম্পাদক অচিন্ত্য লাহা বলেন,‘আমরা মেয়রের কাছে ডেপুটেশন দিয়েছি। যেভাবে পিলার কেটে নির্মাণকাজ হচ্ছিল, তাতে পুরো বাড়িটা ভেঙে পড়তে পারতো। একটি কমিটি গঠন করে কফি হাউসের বাড়িটির হেরিটেজ মর্যাদা রক্ষার ব্যবস্থা করা হোক।’

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার থেকে শুরু হয়েছিল এই পিলার ভাঙার কাজ। তাঁরাই ফোন করে পুলিশ ডেকে কাজ বন্ধ করান। কলকাতার এই রকম একটি হেরিটেজ বিল্ডিংয়ের পিলার ভেঙে কাজ শুরু করার অনুমতি দিল কারা? পুরসভা বা পুলিশ, উত্তর মেলেনি কারোর কাছে।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto