Monday, June 8, 2026
HomeScrollবকখালির রিসর্টে হানা, গ্রেফতার বাঘাযতীন বহুতলের প্রোমোটার

বকখালির রিসর্টে হানা, গ্রেফতার বাঘাযতীন বহুতলের প্রোমোটার

কলকাতা: বৃহস্পতিবার সকালেই বাঘাযতীনের (Baghajatin Building Collapse) বিদ্যাসাগর কলোনির বিপর্যস্ত ফ্ল্যাট ভেঙে ফেলার কাজ পরিদর্শন করতে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) প্রোমোটারকে নিশানা করেন। ঘটনাচক্রে একই দিন দুপুরে গ্রেফতার (Arrested) হলেন অভিযুক্ত প্রোমোটার। এদিন দক্ষিণ ২৪ পরগনার বকখালির (Bakkhali) একটি রিসর্ট থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কলকাতা পুলিশের একটি দল দক্ষিণ ২৪ পরগনার বকখালি এলাকায় অভিযান চালায়। সেখানে ‘আপনজন’ নামক রিসর্ট থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিদ্যাসাগর কলোনির একটি চারতলা ফ্ল্যাটবাড়ি বিপজ্জনক ভাবে এক পাশে হেলে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বহুতলটির এক দিক নিচু ছিল। মাসখানেক আগে সেটি উঁচু করার কাজ শুরু হয়েছিল। সেই সময় থেকেই বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার আচমকাই বাড়িটির এক তলার একটি অংশ ভেঙে পড়ে, ফলে পুরো বাড়িটিই হেলে যায়। যদিও বাড়িটির ভিতরে কেউ না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

আরও পড়ুন: বাঘাযতীনে মেয়র ফিরহাদ হাকিম

জানা গিয়েছে, বহুতলটি নির্মাণে কোনও পরিকল্পনার অনুমোদন ছিল না। অনুমোদিত তিন তলার সীমা লঙ্ঘন করে বেআইনি ভাবে চারতলা তৈরি করা হয়। স্থানীয় প্রশাসনের দাবি, এই অবৈধ নির্মাণই ফ্ল্যাটবাড়িটির ভেঙে পড়ার প্রধান কারণ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলার কাজ শুরু করেছে।

ঘটনার পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আশপাশের বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করে বহুতলটি ধীরে ধীরে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘বামফ্রন্ট সরকারের সময় কলকাতার কলোনি এলাকায় কোনও নির্মাণ পরিকল্পনা ছাড়াই বেআইনি বাড়ি তৈরি করা হত। আমরা সেই পাপের বোঝা এখন বহন করছি।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini