Saturday, July 25, 2026
HomeScrollসোনা পাপ্পু মামলায় শ্রেয়া পাণ্ডেকে তলব! পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে
Shreya Pandey

সোনা পাপ্পু মামলায় শ্রেয়া পাণ্ডেকে তলব! পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে

আর্থিক লেনদেন ও জমি দখল মামলার তদন্তে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

কলকাতা: নির্ধারিত সময়ের একদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি-ED) দফতরে হাজির হলেন মানিকতলার পরাজিত তৃণমূল (TMC) প্রার্থী তথা প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে (Sreya Pandey)। কসবার (Kasba) বিতর্কিত ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’-কে ঘিরে বেআইনি আর্থিক লেনদেন ও জমি দখল মামলার তদন্তে তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ থাকলেও সোমবার সকালেই ইডি দফতরে পৌঁছে যান শ্রেয়া পাণ্ডে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।

ইডি সূত্রে দাবি, জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি দখল এবং সেই জমিতে অবৈধ নির্মাণ সংক্রান্ত তদন্তের সূত্রেই শ্রেয়া পাণ্ডেকে তলব করা হয়েছে। তদন্তকারীরা তাঁর কাছে একাধিক নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জানতে চান বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: যাদবপুরে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, আটক সৃজন ভট্টাচার্য

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সোনা পাপ্পুকে ঘিরে কলকাতার একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। সেই সময় বেহালার প্রোমোটার জয় কামদারের বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। পরে তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তদন্তে উঠে এসেছে বলে দাবি, সোনা পাপ্পু এবং জয় কামদারের মধ্যে অন্তত দেড় কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছিল। গোয়েন্দাদের হাতে এমন তথ্যও এসেছে যে, সোনা পাপ্পুর পরিবারের সঙ্গে যুক্ত একটি সংস্থা এবং জয় কামদারের মালিকানাধীন সংস্থার মধ্যে বিপুল অঙ্কের অর্থ আদান-প্রদান হয়েছে।

এর আগে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই অস্ত্রের উৎস খুঁজতে গিয়েই আর্থিক লেনদেন ও জমি সংক্রান্ত একাধিক তথ্য সামনে আসে বলে তদন্তকারী সংস্থার দাবি।

ইডি এখন খতিয়ে দেখছে, এই আর্থিক লেনদেনের সঙ্গে কোনও বৃহৎ জমি দখল বা প্রোমোটিং চক্র জড়িত ছিল কি না। সেই তদন্তের অংশ হিসেবেই শ্রেয়া পাণ্ডের ভূমিকা ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99