Friday, March 27, 2026
HomeScrollযুবসাথী চালু হলে বন্ধ হয়ে যাবে ‘যুবশ্রী প্রকল্প’? বিরোধীদের কুৎসার জবাব দিলেন...
Chandrima Bhattacharya

যুবসাথী চালু হলে বন্ধ হয়ে যাবে ‘যুবশ্রী প্রকল্প’? বিরোধীদের কুৎসার জবাব দিলেন চন্দ্রিমা

রাজ্য সরকারের চালু হওয়া ভাতাগুলি নিয়ে ব্যাখা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য

ওয়েবডেস্ক- গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট (State Budget) পেশ করেছেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। নয়া একটি প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার নাম যুবসাথী। সুবিধা পাবে মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীরা।

এদিকে এই নিয়ে বিরোধীরা নানা ধরনের অপপ্রচার শুরু করে দিয়েছে। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে যুবসাথী চালু হলে বন্ধ হয়ে যাচ্ছে যুবশ্রী প্রকল্প (yuvashree) ? বিরোধীদের কুৎসার মুখে চন্দ্রিমা জানিয়ে দিলেন, যুবসাথী (Yuvasathi)  চালু হলেও বন্ধ হচ্ছে না ‘যুবশ্রী প্রকল্প’। বাজেট পেশ হওয়ার পরেই যুবসাথী নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ যুবসাথী-তে দৈনিক ৫০ টাকা করে ‘ভাতা’ দেওয়া হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, “যে দেশের প্রধানমন্ত্রী বছরে দু’কোটি বেকারের চাকরি দেবেন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর বছরে দুই লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না,  উল্টে নবরত্ন সংস্থাগুলি বিক্রি করে দেন,  তাঁদের মুখে বেকারদের নিয়ে এমন কথা মানায় না।”

আরও পড়ুন- ৪৫ জনের নামে ফর্ম ৭ জমা বিজেপি নেতার, কীভাবে সম্ভব?

চন্দ্রিমা বলেন, যুবশ্রী হল এক ধরনের বেকার ভাতা। এই ভাতা ইতিমধ্যেই ১২ লক্ষ যুবক-যুবতী মিলিয়ে ১৮০ কোটি টাকা দেওয়া হয়েছে। সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই প্রকল্প শ্রম দফতরের অধীন। নতুন প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে অর্থমনন্ত্রী বলেন, বাজেটে যুবসাথী হল রাজ্যের নয়া প্রকল্প। সরকারে উদ্দেশ্য যুবক-যুবতীদের স্বনির্ভর করা। মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীদের উৎসাহ দিতে এই প্রকল্প চালু করেছে রাজ্যের সরকার। পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে। শিক্ষা সংক্রান্ত যে কোনও ভাতা, যেমন কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপ পেলেও এই যুবসাথী-র সুযোগ পাওয়া যাবে।”

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto