Monday, April 20, 2026
HomeScrollবেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন, হাইকোর্টে NIA
Beldanga Incident

বেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন, হাইকোর্টে NIA

‘উপযুক্ত কারণ থাকলে জামিন বাতিল হবে’ জানিয়েছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি

ওয়েবডেস্ক-  বেলডাঙা কাণ্ডে (Beldanga Incident) অভিযুক্তদের জামিন বাতিল নিয়ে হাইকোর্টে (High Court) দৃষ্টি আকর্ষণ করল NIA।  সুপ্রিম কোর্টের (Supreme Court)  নির্দেশ না মেনেই নিম্ন আদালত জামিন মঞ্জুর করেছে।  কলকাতা হাইকোর্ট রিপোর্ট পেশ করার নির্দেশ, সেটা দেখেই UAPA ধারা লাগু হবে কিনা ঠিক হবে!এই তদন্ত চলাকালীন নিম্ন আদালত জামিন দিয়েছে ১৫ জনের। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি বলেন, আমরা কাল শুনব, উপযুক্ত কারণ থাকলে জামিন বাতিল করা হবে।

এনআইএ-র বিশেষ আদালত চলতি বছরের ১৮ এপ্রিল ১৫ জন অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দেয়, কারণ ৯০ দিনের মধ্যে তারা চার্জশিট দাখিল করতে ব্যর্থ হয়েছিল। কেন্দ্রীয় সংস্থা হাইকোর্টে অভিযোগ করে যে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা সঠিকভাবে মেনে এবং তদন্তের অগ্রগতির কথা বিবেচনা না করেই নিম্ন আদালত এই জামিন মঞ্জুর করেছে।

আরও পড়ুন-  ভোটের মুখে গ্রেফতার হতে পারে ৮০০ তৃণমূল কর্মী! কমিশনে জমা পড়ল নাম!

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে বেলডাঙায় ব্যাপক অশান্তি,  রেল অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। বর্তমানে এই মামলায় ধৃত ৩৫ জনের মধ্যে ১৫ জন জামিনে মুক্ত থাকলেও বাকি ২০ জন এখনও জেল হেফাজত রয়েছেন। হাইকোর্ট এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে বলে খবর।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor