HomeScrollভোটের মুখে রক্তাক্ত গোসাবা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
Gosaba Incident

ভোটের মুখে রক্তাক্ত গোসাবা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

আহত তৃণমূল কর্মী কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি

গোসাবা: ভোটের (West Bengal Assembly Election)  মুখে রক্তাক্ত গোসাবা (Gosaba) । দলীয় কাজকর্ম সেরে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী (Tmc Worker) । আহতের নাম দিব্যেন্দু গায়েন (Dibyendu Gayen) । রবিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুরে। মোটর বাইকের চেপে বাড়ি ফেরার পথে আচমকাই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি আগে তার ডান পায়ের উরুতে।

রাস্তার পাশে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। তবে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তার খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন-  ‘প্রধানমন্ত্রী মহিলাদের হাতে পাথর ত্রিশূল তুলে দেবে, এটাই শেষ সুযোগ’ লকেটের বিতর্কিত মন্তব্য ঘিরে চাঞ্চল্য

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিব্যেন্দু তৃণমূলের সক্রিয় কর্মী। আগামী ২২ এপ্রিল গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে এলাকায় নির্বাচনী সভা রয়েছে। সেই সভার জন্য দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন দিব্যেন্দু রবিবার সন্ধ্যায়। সেখান থেকে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনার পেছনে সঠিক কি কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News