HomeScrollঅস্বস্তিকর গরম বাড়বে দক্ষিণবঙ্গে, বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস
Weather update

অস্বস্তিকর গরম বাড়বে দক্ষিণবঙ্গে, বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস

উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি, বজ্রঝড়ের সতকর্তা

ওয়েবডেস্ক- বৈশাখের শুরুতেই গরমের (Heat Rise)  দাপট। সেই সঙ্গে বাড়ছে আর্দ্রতা। মাস শেষ হওয়ার আগেই অসহনীয় গরমে নাজেহাল সাধারণ মানুষ। একটু বেলা গড়াতেই রোদের তেজ বাড়ছে। মাঝে মধ্য বিক্ষিপ্ত বৃষ্টি, কালবৈশাখী (Kalbaisakhi) হলেও গরমে তীব্রতা বজায় থাকছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal)  একাধিক জেলায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আর্দ্রতাযুক্ত ভ্যাপসা গরম বজায় থাকবে।

আগামী তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় গরমের চরম অস্বস্তি বাড়ছে। পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও উত্তর উপকূলীয় ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে।

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতা (Humidity) বাড়বে। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকলেও বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। কলকাতার সর্বোচ্চি  তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে আজ কয়েকটি জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল, বুধবার গরম আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতি ও শুক্রবার আবারও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন-  ঝাড়গ্রামে জনসংযোগে প্রধানমন্ত্রীর ‘ঝালমুড়ি’ প্রেম

অপরদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উপরের পাঁচ জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা। সেই সঙ্গে তিরিশ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত উতরবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঝড়বৃষ্টি চলবে।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News