HomeBig newsহরমুজ প্রণালীতে অ্যাকশন মোডে ইরান! এলোপাথাড়ি গুলির মুখে একজোড়া পণ্যবাহী জাহাজ
Strait Of Hormuz

হরমুজ প্রণালীতে অ্যাকশন মোডে ইরান! এলোপাথাড়ি গুলির মুখে একজোড়া পণ্যবাহী জাহাজ

ইরানগামী জাহাজের অবাধ চলাচল নিশ্চিত না হলে হরমুজ বন্ধই থাকবে, জানিয়ে দিয়েছে ইরান

ওয়েব ডেস্ক: নিষেধাজ্ঞা প্রত্যাহারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হরমুজে তালা ঝুলিয়েছে ইরান (Iran)। সেই ঘোষণার কয়েকঘন্টার মধ্যেই ফের অশান্ত হয়ে উঠল হরমুজ প্রণালী (Strait Of Hormuz)। শনিবার এই গুরুত্বপূর্ণ জলপথ পার হওয়ার সময় এলোপাথাড়ি গুলির মুখে পড়ল একজোড়া পণ্যবাহী জাহাজ, এমনই দাবি করেছে সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ। যদিও হামলার পিছনে কারা রয়েছে বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন। এর পর শুক্রবার ইরান জানায়, হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হচ্ছে। কিন্তু সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আবার ঘুরে যায়। ট্রাম্প দাবি করেন, ইরান স্থায়ীভাবে হরমুজ খুলে রাখতে রাজি হয়েছে এবং ভবিষ্যতে এই জলপথকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করবে না। তবে এর পালটা আমেরিকা (USA) জানায়, তারা তাদের নৌ অবরোধ বজায় রাখবে।

আরও পড়ুন: ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেল ইরান! ফের অবরুদ্ধ হরমুজ, এবার কী করবেন ট্রাম্প?

এই অবস্থায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড ক্ষোভ প্রকাশ করে জানায়, ওয়াশিংটন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তেহরানের সাফ বক্তব্য, ইরানগামী জাহাজের অবাধ চলাচল নিশ্চিত না হলে হরমুজ বন্ধই থাকবে। এই টানাপোড়েনের মধ্যেই সামনে আসে জাহাজে গুলির ঘটনা। শনিবার হরমুজ পার হওয়ার সময় গুলিবর্ষণের শিকার হওয়ার দাবি করেছে দুই পণ্যবাহী জাহাজ। সামুদ্রিক নিরাপত্তা সূত্রেও এই তথ্যের সত্যতা মিলেছে। যদিও হামলার দায় কেউ স্বীকার করেনি, প্রাথমিকভাবে সন্দেহের তীর ইরানের দিকেই।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News