Sunday, May 17, 2026
HomeScrollবাংলাদেশে ফিরছেন হাসিনা? ঢাকার প্রত্যর্পণের অনুরোধে বিবৃতি দিল ভারত
Sheikh Hasina

বাংলাদেশে ফিরছেন হাসিনা? ঢাকার প্রত্যর্পণের অনুরোধে বিবৃতি দিল ভারত

চব্বিশের অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা

ওয়েবডেস্ক-   বাংলাদেশে(Bangladesh)  চব্বিশের অভ্যুত্থানের পর প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina) । এবার প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার (প্রত্যপর্ণ) (Extradition)  বিষয়ে ভারতের কাছে অনুরোধ পাঠিয়েছে ঢাকা (Dhaka) । বর্তমানে সেই অনুরোধটি বিবেচনা দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার। শুক্রবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ের তরফে এক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) এই কথাটি জানিয়েছেন।

এমন সময় ঢাকা থেকে ভারতে এই প্রস্তাব যখন আওয়ামী লীগের সরকার পতনের পর তলানিতে পৌঁছেছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।এই সরকারের সঙ্গে কাজ করার ভাবছে মোদি সরকার।

বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি নয়া দিল্লি সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রসঙ্গটিকে সামনে আনেন।

এই বিষয় এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। আমরা পরিস্থিতির ওপর খুব নিবিড়ভাবে নজর রাখছি।”

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লিতে রয়েছেন। সে বছর ডিসেম্বরে হাসিনাকে ফেরাতে ভারতকে অন্তর্বর্তী সরকার চিঠি পাঠায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়। হাসিনার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার ভারতকে ফের চিঠি পাঠায়। এই চিঠির জবাবে সেই সময় কোনও প্রতিক্রিয়া দেয়নি দিল্লির সরকার। তবে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দিল্লি থেকে কোনও জবাব না পাওয়ার মধ্যে ফের অনুরোধ জানায় বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার।

গত ৭ এপ্রিল দিল্লি সফরে বিদেশমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে তাকে ফেরত চাওয়ার বিষয়টি পরদিন বিদেশ মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ  ভারতকে আরও একবার জানিয়েছে বাংলাদেশ। সে সফরে খলিলুর রহমান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিংহ পুরির সঙ্গে বৈঠক করেছেন। এই আলোচনার দশ দিনের মাথায় হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের কাছে অনুরোধ জানাল ভারত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot