HomeScrollদশম পাশেই ডাক বিভাগে চাকরির সুযোগ, ৩১ অগস্ট থেকে শুরু GDS নিয়োগের...
India Post Jobs

দশম পাশেই ডাক বিভাগে চাকরির সুযোগ, ৩১ অগস্ট থেকে শুরু GDS নিয়োগের রেজিস্ট্রেশন

চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। গ্রামীণ ডাক সেবক বা GDS পদে নিয়োগের জন্য ২০২৬ সালের জুলাই সেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়া পোস্ট। দশম শ্রেণি পাশ প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। ৩১ অগস্ট থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন।

ওয়েব ডেস্ক : সরকারি চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য খুলে গেল নতুন সুযোগ। ইন্ডিয়া পোস্টের (India Post) গ্রামীণ ডাক সেবক বা GDS পদে নিয়োগের (Recruitment) প্রক্রিয়া শুরু হতে চলেছে। দেশজুড়ে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ প্রার্থীরা।

৩১ অগস্ট ২০২৬ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। এরপর ২ সেপ্টেম্বর থেকে মূল আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু হবে। আবেদন করার শেষ সময় ২১ সেপ্টেম্বর বলে জানানো হয়েছে, যদিও কিছু ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমার উল্লেখ রয়েছে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর আবেদনপত্র সংশোধনের সুযোগ মিলবে।

এই নিয়োগে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করা বাধ্যতামূলক। মাধ্যমিকে গণিত ও ইংরেজি বিষয় থাকা প্রয়োজন। পাশাপাশি যে পোস্টে আবেদন করা হবে, সেই এলাকার স্থানীয় ভাষা সম্পর্কে প্রার্থীর প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। বয়সের ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীদের। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আরও খবর : লাদাখ যাওয়ার পথ এবার আরও সহজ? চালু হচ্ছে জোড়া বিমানবন্দর

GDS নিয়োগের ক্ষেত্রে আলাদা কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তৈরি হবে মেধাতালিকা। অর্থাৎ দশম শ্রেণির ফলাফলই এই নিয়োগে প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে।

আবেদন করতে হলে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে GDS Recruitment 2026-এর রেজিস্ট্রেশন লিঙ্কে প্রবেশ করতে হবে। ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর আবেদনপত্র পূরণ করতে হবে। নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন জমা দেওয়ার পর ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজটি সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News