Wednesday, August 19, 2026
HomeScrollফের এয়ার ইন্ডিয়ায় বিপদ, বিকল প্লেনের ইঞ্জিন! দিল্লিতে হুলুস্থুল কাণ্ড
Air India

ফের এয়ার ইন্ডিয়ায় বিপদ, বিকল প্লেনের ইঞ্জিন! দিল্লিতে হুলুস্থুল কাণ্ড

ঘন কুয়াশার মাঝেই দিল্লির বিমানবন্দরে ঘটল এই ঘটনা

নয়াদিল্লি: ফের এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে ভয়াবহ ঘটনা। বৃহস্পতিবার সকেলে হুলুস্থুল কাণ্ড দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Delhi Airport)। ঘন কুয়াশার মধ্যে ট্যাক্সি করার সময় এয়ার ইন্ডিয়ার একটি নিউ ইয়র্কগামী এয়ারবাস এ-৩৫০ বিমানের (Airbus A350) ইঞ্জিনে একটি লাগেজ কন্টেনার ঢুকে পড়ে। এর ফলে বিমানের ডান দিকের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় বলেই খবর।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের আকাশসীমা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে ফিরে আসে নিউইয়র্ক গামী ফ্লাইট এআই-১০১। নিরাপদে অবতরণের পর বিমানটি যখন রানওয়েতে ট্যাক্সি করছিল, তখনই একটি ‘বিদেশি বস্তু’ বিমানের ইঞ্জিনে ঢুকে পড়ে এবং ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: আহমেদাবাদ কাণ্ডে নয়া মোড়! মৃত পাইলটের আত্মীয়কে তলব AIBB-র

তবে জানা গিয়েছে, শেষমেশ বিমানটিকে নিরাপদে নির্ধারিত পার্কিং বেতে নিয়ে যাওয়া হয় এবং যাত্রী ও ক্রুদের সবাই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। পাশাপাশি বিমানটিতে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় মেরামতির কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এই কারণে এ-৩৫০ রুটে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে বলে খবর। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ভ্রমণ ব্যবস্থা অথবা রিফান্ডের সুযোগ দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে একটি ‘বিদেশি বস্তু’ রানওয়েতে এল এবং কীভাবে সেটি সরাসরি বিমানের ইঞ্জিনে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor