HomeScrollস্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট দিল্লিতে, প্রকাশ্যে ১৯ মোস্ট ওয়ান্টেড জঙ্গির পোস্টার
Delhi High Alert

স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট দিল্লিতে, প্রকাশ্যে ১৯ মোস্ট ওয়ান্টেড জঙ্গির পোস্টার

ইন্ডিয়ান মুজাহিদিন, আল কায়দা ও খলিস্তানি সংগঠনের জঙ্গিদের ছবি, স্টেশন, বাজার থেকে ধর্মীয় স্থান—বাড়ল নজরদারি

ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসের (Indipendence day) আগে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে রাজধানী দিল্লিকে (Delhi)। ১৫ অগস্টকে সামনে রেখে দিল্লি পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি শহরজুড়ে নজরদারি আরও বাড়িয়েছে। এরই মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ১৯ জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছবি ও পরিচয়-সংক্রান্ত তথ্য-সহ পোস্টার লাগানো হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি ওই সন্দেহভাজনদের সম্পর্কে কোনও তথ্য থাকলে পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে।

পুলিশের প্রকাশ করা তালিকায় ইন্ডিয়ান মুজাহিদিন, আল কায়দা এবং একাধিক খলিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের নাম রয়েছে। তালিকায় ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে যুক্ত রিয়াজ ভাটকল এবং শাবানদ্রি মহম্মদ ইকবাল ওরফে ইকবাল ভাটকলের নাম রয়েছে। আল কায়দার সঙ্গে যুক্ত বলে চিহ্নিত মহম্মদ শারজিল আখতার, আবু সুফিয়ান এবং সৈয়দ মহম্মদ আরশিয়ানের নামও পোস্টারে রয়েছে।

আরও খবর : পদার্থবিদ্যায় বড় সম্মান ভারতের দীপক ধরের, ২০২৬-এর ডির‌্যাক মেডেল পেলেন পদ্মভূষণপ্রাপ্ত বিজ্ঞানী

খলিস্তানি জঙ্গিদের মধ্যে রয়েছে খলিস্তান জিন্দাবাদ ফোর্সের রঞ্জিত সিং ওরফে নীতা এবং পরমজিৎ সিং পাম্মা। তালিকায় খলিস্তান টাইগার ফোর্সের অর্শদীপ সিং ওরফে অর্শ ডালার নামও রয়েছে। এছাড়া বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হরবিন্দর সিং সান্ধু ওরফে রিন্ডা, ওয়াধাওয়া সিং বাব্বর এবং গুরমিত সিং বাগ্গার নামও প্রকাশ করা হয়েছে।

স্বাধীনতা দিবসের আগে দিল্লির (Delhi) রেলস্টেশন, বাস টার্মিনাল, বাজার, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে চলছে বাড়তি নজরদারি ও তল্লাশি। কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে। বড় কোনও জাতীয় অনুষ্ঠানের আগে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত নেওয়া হলেও, এবার ১৯ জন ওয়ান্টেড জঙ্গির পোস্টার ঘিরে রাজধানীতে বাড়তি সতর্কতা তৈরি হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News