Wednesday, May 20, 2026
Homeযোগীরাজ্যে ফের নাম বদল! ফতেহাবাদের নতুন নাম কী হচ্ছে জানেন!

যোগীরাজ্যে ফের নাম বদল! ফতেহাবাদের নতুন নাম কী হচ্ছে জানেন!

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের নাম পরিবর্তনের রাজনীতি। এবার টার্গেট আগ্রা জেলার ফতেহাবাদ (Fatehabad) শহর ও বাদশাহিবাগ (Badshahi Bagh) এলাকা। আগ্রা জেলা পঞ্চায়েতের সাম্প্রতিক বোর্ড বৈঠকে উত্থাপিত এক প্রস্তাবে, ফতেহাবাদের নতুন নাম সিঁদুরপুরম (Sindoorpuram) এবং বাদশাহিবাগের নতুন নাম ব্রহ্মপুরম (Brahmapuram) রাখার সুপারিশ করা হয়েছে। জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহন করেছেন বলে খবর। এখন শুধু অপেক্ষা রাজ্য সরকারের অনুমোদনের।

নাম পরিবর্তনের এই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ফতেহাবাদ শহরের আগের নাম ছিল সামুগড়। মুঘল শাসনকালে সেটির নাম বদলে ফতেহাবাদ করা হয়। সেই কারণে এখন সেটিকে পুনরায় সামরিক গৌরব ও সাংস্কৃতিক প্রতীক হিসেবে ‘সিঁদুরপুরম’ নামে পুনঃনামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পহেলগাম নিয়ে চীনের সঙ্গে মতের অমিল! কী করলেন রাজনাথ?

তবে শুধু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিই নয়, নাম পরিবর্তনের সঙ্গে যুক্ত করা হয়েছে সাম্প্রতিক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনার প্রসঙ্গও। বাদশাহিবাগ এলাকার নামকরণে প্রস্তাব এসেছে ‘ব্রহ্মস ক্ষেপণাস্ত্র’ বা ‘ভগবান ব্রহ্মার’ নামে। কারণ, ওই এলাকার কাছেই তৈরি হচ্ছে ভারতের ব্রহ্মস মিসাইল নির্মাণ কেন্দ্র, যার জন্য উত্তরপ্রদেশ সরকার ৮০ হেক্টর জমি বরাদ্দ করেছে।

যদিও এই প্রথম নয়, এর আগেও উত্তরপ্রদেশে বহু ঐতিহাসিক জায়গার নাম পরিবর্তন করেছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। যোগীর আমলে এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই জংশনের নাম বদলে হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। সম্প্রতি আলিগড়ের নামকরণ করা হয়েছে হরিগড়। প্রতিবারই এই ধরনের সিদ্ধান্ত দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে, তবে বিজেপি সরকার নিজের অবস্থানে অনড় থেকেছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot