Friday, August 14, 2026
HomeScrollকীভাবে ঘটল তিরুপতি মন্দিরে পদপিষ্টের ঘটনা!

কীভাবে ঘটল তিরুপতি মন্দিরে পদপিষ্টের ঘটনা!

ওয়েব ডেস্ক: বুধবার রাতে তিরুপতি মন্দিরে পদপিষ্টের ঘটনা সামনে আসে। প্রাথমিকভাবে জানা যায় তিনজনের মৃত্যু হয়েছে। কিন্তু পরে আরও রাতের দিকে খবর মেলে ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে । এছাড়াও পদপিষ্টের ঘটনায় আহত একাধিক। তাদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। কিন্তু আচমকা পদপিষ্টের ঘটনা ঘটল কীভাবে?

জানা যাচ্ছে, পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে তিরুপতি মন্দিরে অতিরিক্ত ভিড় হয়ে যায়। টোকেন দিতে গিয়ে শুরু হয় হুড়োহুড়ি। আর সেখানেই পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর খবর সামনে আসে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল যে ৬ জন পদপিষ্ট হয়ে মারা গেছেন তার মধ্যে একজনের নাম মল্লিকা। আর সেই মহিলাকে জটলা থেকে বেড় করে আনার সময় হারিয়ে যায় ভিড়ের নিয়ন্ত্রণ। আর তারপরেই পড়ে যায় হুড়োহুড়ি।

আরও পড়ুন: তিরুপতি মন্দিরে হুড়োহুড়ি, পায়ে চাপা পড়ে মৃত ৬

কিন্তু হঠাৎ তাঁকে কেন ভিড় থেকে বের করে আনতে উদ্যোগ নেওয়া হয়েছিল? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দীর্ঘ সময় তিরুপতি মন্দিরে লাইনে দাঁড়িয়ে থাকার দরুন অসুস্থ হয়ে পড়েন তিনি। আর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই গেট খোলা হয়। আর তারপরেই পড়ে যায় হুড়োহুড়ি। যাতে পদপিষ্ট হয়ে মারা যান ৬ জন। আহত একাধিক। ইতিমধ্যেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুঃখপ্রকাশ করে বার্তা দিয়েছেন।

পুলিশ ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এই ঘটনা তা নিয়ে দেখা দিচ্ছে প্রশ্ন। গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য সরকার। পরবর্তী সময়ে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে নজর রাখা হবে বলে জানানো হয়।

দেখুন অন্য খবর

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k