Saturday, August 8, 2026
HomeScrollবেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আমেদাবাদে মৃত অন্তত ৮
Ahmedabad

বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আমেদাবাদে মৃত অন্তত ৮

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: গুজরাতের (Gujrat) আমেদাবাদে (Ahmedabad) বেআইনিভাবে চলা একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে (Blast) অন্তত আটজনের মৃত্যু হল। জানা গিয়েছে, শনিবার বিকেলে ভাস্ত্রাল এলাকার একটি খামারবাড়িতে থাকা ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামে কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একাংশ ধ্বংস হয়ে যায়। ঘটনায় অন্তত ন’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ বিস্ফোরণের (Blast) খবর আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান। বিস্ফোরণের কারণ জানতে তদন্তও শুরু হয়েছে।

আরও খবর : মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-১

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে কারখানায় বিস্ফোরণ হয়েছে, তার লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। তা সত্ত্বেও একটি খামারবাড়ি থেকে গোপনে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। কীভাবে সেখানে বিপুল পরিমাণ দাহ্য ও বিস্ফোরক সামগ্রী মজুত ছিল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে স্থানীয় প্রশাসনকে সব ধরনের সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor