Wednesday, August 12, 2026
HomeScrollযন্তর মন্তরে অনশনে বসতেই অভিজিৎ দীপকের মুখে কালি, আটক এক মহিলা
Sonam Wangchuk

যন্তর মন্তরে অনশনে বসতেই অভিজিৎ দীপকের মুখে কালি, আটক এক মহিলা

ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর যন্তর মন্তরে অনশনে বসে ককরোচ জনতা পার্টি

নয়াদিল্লি: যন্তর মন্তরে অনশন  (Jantar Mantar Hunger Protest) মঞ্চে নতুন করে উত্তেজনা ছড়াল শনিবার। সমাজকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangclhuk) ভোরে দিল্লি পুলিশ (Delhi Police) হাসপাতালে ভর্তি করানোর কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা-প্রধান অভিজিৎ দীপকের মুখে কালি ছোড়ার অভিযোগ উঠল। ঘটনায় এক মহিলাকে আটক করেছে দিল্লি পুলিশ।

ওয়াংচুককে অনশনস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে শনিবার থেকেই অনির্দিষ্টকালের অনশনে বসার ঘোষণা করেছিলেন অভিজিৎ। সেই কর্মসূচি চলাকালীনই তাঁর উপর কালি নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে যন্তর মন্তরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন: অবশেষে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ

এর আগে শনিবার ভোরে সাদা পোশাকের পুলিশ যন্তর মন্তরে পৌঁছে অনশনরত ওয়াংচুককে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, অভিযানের সময় অনশনস্থল ঘিরে দেওয়া হয়েছিল যাতে কোনও ভিডিয়ো রেকর্ড করা না যায়। একই সঙ্গে অভিজিৎ দাবি করেছেন, ওই অভিযানের সময় তাঁকেও মারধর করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সফদরজং হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, দীর্ঘ অনশন ও জলশূন্যতার কারণে ওয়াংচুক শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দিল্লি পুলিশের দাবি, দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনেই ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছিল, অনশনরত ওয়াংচুকের জীবনরক্ষায় প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাঁর শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সেই নির্দেশের ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশের দাবি।

এ দিকে, ওয়াংচুককে সরিয়ে দেওয়া এবং অভিজিৎ দীপকের উপর কালি নিক্ষেপের ঘটনাকে ঘিরে রাজধানীর রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor