HomeScrollনেটওয়ার্ক পেতে পাহাড়ে উঠে পড়াশোনা, NEET-এ সফল দুই বোন
NEET 2026

নেটওয়ার্ক পেতে পাহাড়ে উঠে পড়াশোনা, NEET-এ সফল দুই বোন

বাড়িতে নেই ঠিকমতো মোবাইল নেটওয়ার্ক, ছিল না দামি কোচিংয়ের সামর্থ্য; পাহাড়ের চূড়াকেই ক্লাসরুম বানিয়ে স্বপ্নপূরণ ওড়িশার দুই বোনের

ওয়েব ডেস্ক : চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল ছোট থেকেই। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে একের পর এক বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সমস্যা। এছাড়া ছিল বাড়িতে দুর্বল মোবাইল নেটওয়ার্কও। তবুও কোনও বাধার কাছে হার মানেননি ওড়িশার (Odisha) ময়ূরভঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামের দুই বোন যজ্ঞসেনী ও দিব্যসেনী খাতুয়া। শেষ পর্যন্ত নিট পরীক্ষায় (NEET Exam) সফল হয়েছেন তাঁরা।

দুই বোনের বাড়িতে মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যেত না। ফলে অনলাইন ক্লাস করা থেকে শুরু করে পড়াশোনার প্রয়োজনীয় তথ্য বা শিক্ষামূলক সামগ্রী সংগ্রহ, সবকিছুই কঠিন হয়ে পড়েছিল। সেই সমস্যা কাটাতে বাড়িতে বসে নেটওয়ার্কের অপেক্ষা না করে কাছের পাহাড়ের চূড়ায় উঠে যেতেন তাঁরা। সেখানেই তুলনামূলক ভালো মোবাইল সিগন্যাল পেয়ে অনলাইন ক্লাস করতেন এবং পড়াশোনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতেন।

আরও খবর :  LPG সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় বদল, ৪৫ দিনের বদলে এবার ২৫ দিন

পড়াশোনার পাশাপাশি অর্থনৈতিক সমস্যাও ছিল বড় চ্যালেঞ্জ। দুই বোনের বাবা চাষের কাজ করেন। মা অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবারের পক্ষে নামী কোচিং সেন্টারের খরচ বহন করা সম্ভব ছিল না। তাই অনলাইন শিক্ষার বিভিন্ন উপকরণ, নিজেদের পরিশ্রম এবং একে অপরের সহযোগিতাকেই প্রস্তুতির প্রধান ভরসা করেছিলেন তাঁরা।

কঠোর পরিশ্রমের ফলও মিলেছে। দুই বোনই নিট পরীক্ষায় সফল হয়েছেন। তাঁদের মধ্যে একজন তৃতীয়বারের চেষ্টায় সাফল্য পেয়েছেন, অন্যজন প্রথমবারেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একই পরিবারের দুই মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তাঁদের পরিবার। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা-মা তাঁদের স্বপ্নপূরণের পথে উৎসাহ জুগিয়েছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News