Sunday, July 12, 2026
HomeScrollজঙ্গি হামলার ধাক্কা কাটিয়ে স্বাভাবিক পহেলগাম! পর্যটকদের ভিড়ে ফের মুখর ভূস্বর্গ
Pahelgam

জঙ্গি হামলার ধাক্কা কাটিয়ে স্বাভাবিক পহেলগাম! পর্যটকদের ভিড়ে ফের মুখর ভূস্বর্গ

শীতের আমেজে আবারও মুখর হয়ে উঠছে ভূস্বর্গ

ওয়েব ডেস্ক: জঙ্গি হামলার আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীরের (Kashmir) পহেলগাম (Pahelgam)। ঘটনার মাত্র পাঁচ দিনের মধ্যেই সেখানে ফের শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। বরফে মোড়া পাহাড় আর শীতের আমেজে আবারও মুখর হয়ে উঠছে ভূস্বর্গ।

বছর শেষের আগেই বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে কাশ্মীরের একাধিক এলাকা। গুলমার্গ, সোনমার্গ ও পহেলগাম, সব জায়গাতেই শীতের মরশুমে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। জঙ্গি হামলার পর প্রথম কয়েকদিন পর্যটকশূন্য থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে।

আরও পড়ুন: উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপের জামিনে সুপ্রিম স্থগিতাদেশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোটেল, রিসর্ট এবং পর্যটন কেন্দ্রগুলিতে ধীরে ধীরে বুকিং বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।

পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তদের দাবি, আতঙ্ক কাটতেই মানুষ আবার কাশ্মীরমুখী হচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্যের টানে ফিরছে ভ্রমণপ্রেমীরা। পাহাড়, নদী আর বরফঢাকা উপত্যকার মাঝে আবারও শোনা যাচ্ছে পর্যটকদের কোলাহল। জঙ্গি হামলার ক্ষত সত্ত্বেও পেহেলগাম যেন আবার প্রমাণ করছে, ভূস্বর্গ থেমে থাকে না। ধীরে হলেও ছন্দে ফিরছে কাশ্মীর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto