Wednesday, July 22, 2026
HomeScrollদাড়ি রাখলেই জরিমানা! প্রশ্নের মুখে যোগীরাজ্যের হাসপাতালের নির্দেশিকা, চরমে বিতর্ক
Uttar Pradesh

দাড়ি রাখলেই জরিমানা! প্রশ্নের মুখে যোগীরাজ্যের হাসপাতালের নির্দেশিকা, চরমে বিতর্ক

ডবল-ইঞ্জিন রাজ্যের হাসপাতাল কর্মীদের নতুন এই নির্দেশিকা সম্পর্কে জানলে চমকে উঠবেন আপনিও

[h_news]

ওয়েব ডেস্ক: মুখে রাখা যাবে না দাড়ি (Beard), মহিলাদের বাঁধতেই হবে চুল- সম্প্রতি কর্মীদের উপর ফতোয়াস্বরূপ একগুচ্ছ নিয়ম জারি হতেই বিতর্ক শুরু যোগীরাজ্যের এক হাসপাতালে। শুধু তাই নয়, এই নিয়মাবলী না মানলে হাসপাতাল কর্মীদের গুনতে হবে জরিমানাও (Fine)। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সুর চড়ল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের ডঃ রামমনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (Dr Ram Manohar Lohia Institute of Medical Sciences)। হাসপাতাল কর্তৃপক্ষ ‘আউটসোর্স’ কর্মীদের জন্য একাধিক আচরণবিধি ও জরিমানার নিয়ম চালু হতেই এই বিরোধিতায় সরব হয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখানে প্রায় চার হাজার কর্মী রয়েছেন, যাঁরা স্থায়ী কর্মী নন। মূলত তাঁদের জন্যই এই নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, দাড়ি রাখলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। একইভাবে, মহিলা কর্মীরা যদি চুল না বাঁধেন, তাহলেও ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়াও পরিচয়পত্র না পরলে ১০০ টাকা জরিমানা করা হবে।

আরও পড়ুন: দিল্লিতে ৪৪ ডিগ্রি! মাঝ এপ্রিলেই দেশজুড়ে তাপপ্রবাহের লাল সতর্কতা

এতেই শেষ নয়, কাজের সময় ঘুমিয়ে পড়া, ধূমপান বা মদ্যপান করলে ৫০০ টাকা জরিমানার পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। এমনকি সেই ক্ষেত্রে এফআইআর দায়ের করার কথাও উল্লেখ রয়েছে নির্দেশিকায়। কাউকে না জানিয়ে কর্মস্থল ত্যাগ করলে ৫০০ টাকা জরিমানা, আর পূর্বানুমতি ছাড়া অনুপস্থিত থাকলে ২ হাজার টাকা জরিমানার কথাও বলা হয়েছে। কম্পিউটার অপারেটরদের জন্যও রয়েছে আলাদা নির্দেশ, কাজের সময় তাঁদের সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন। এই নিয়ম ভাঙলে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই নির্দেশের বিরোধিতা করে কর্মীদের অভিযোগ, শুধুমাত্র ‘আউটসোর্স’ কর্মীদেরই নিশানা করা হচ্ছে। স্থায়ী কর্মীদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়, যা বৈষম্যমূলক। তাঁদের দাবি, আশপাশের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি এবং সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এমন কোনও নিয়ম নেই। কর্মীদের একাংশ স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারেন তাঁরা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99