HomeScrollহুঁশ ফেরেনি প্রশাসনের! ফের দূষিত পানীয় জল খেয়ে অসুস্থ ২২ জন
Indore

হুঁশ ফেরেনি প্রশাসনের! ফের দূষিত পানীয় জল খেয়ে অসুস্থ ২২ জন

তাঁদের মধ্যে আশঙ্কাজনক ৯ জন

ওয়েব ডেস্ক : মধ্যপ্রদেশে ইন্দোরে (Indore) ফের পানীয় জলে ‘বিষ’! ঘটনায় এবার অসুস্থ (Ill) হলেন ২২ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ৯ জন। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। কারণ এর আগে দূষিত জল খেয়ে প্রাণ হারিয়েছিলেন অনেকে। তার পর সেই পানীয় জল খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটে গেল।

জানা গিয়েছে, এবার ঘটনাটি ঘটেছে ইন্দোরের মহৌ এলাকায়। স্থানীয়দের দাবি, দূষিত জল (Polluted water) পান করেই অসুস্থ হয়ে পড়েছেন ২২ জন। তার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে বাকিদেরকে বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকেই জল খেয়ে অসুস্থ হওয়ার খবর সামনে আসে। তবে বিভিন্ন জায়গা থেকে আরও অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে বলে খবর। ফলে সেখানে আবার আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

আরও খবর : জনগণনা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের!

স্থানীয় প্রশাসন এই ঘটনা নিয়ে বলেছে, ঘটনার খবর পাওয়ার পরেই শুক্রবার সকালে সেখানে পৌঁছয় স্বাস্থ্যবিভাগের এইতি দল। তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের চিকিৎসা শুরু করেছেন চিকিৎসকরা। তবে কারোর শরীর অত্যাধিক খারাপ হলে, তাঁদেরকে ভর্তি করা হচ্ছে হাসপাতালে।

বেশ কিছু সময় আগে ইন্দোরে (Indore) ভগীরথপুরায় একই ধরণের ঘটনা ঘটে গিয়েছিল। জানা গিয়েছিল, পানীয় জলে মিশে গিয়েছিল শৌচাগারের জল। তার ফলে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার কারণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছিল। তবে স্থানীয়রা দাবি করেছিল, মৃত্যু হয়েছে ২৫ জনের। তার পরেই এবার ইন্দোরের মহৌ এলাকায় বিষ জল খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়লেন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News