Tuesday, July 21, 2026
HomeScrollএবার দিল্লিতেও ঠাঁইহারা তৃণমূল! বিদ্রোহী সাংসদের বাড়ি থেকে কোথায় সরল দফতর?
TMC

এবার দিল্লিতেও ঠাঁইহারা তৃণমূল! বিদ্রোহী সাংসদের বাড়ি থেকে কোথায় সরল দফতর?

লোকসভা নির্বাচনের পর থেকে দিল্লিতে অবস্থিত পার্থ ভৌমিকের সরকারি বাংলোর একটি অংশে ছিল তৃণমূলের অস্থায়ী দলীয় কার্যালয়

[h_news]

ওয়েব ডেস্ক: কলকাতার অস্থায়ী তৃণমূল ভবন নিয়ে বিতর্কের আবহে এ বার দিল্লিতেও বদলে গেল তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় কার্যালয়ের (Delhi Party Office) ঠিকানা। সংসদীয় দলের অভ্যন্তরীণ টানাপড়েন এবং সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণের জেরে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বাংলো থেকে সরিয়ে দলীয় কার্যালয় স্থানান্তর করা হয়েছে রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বাংলোর একটি অংশে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকে দিল্লির রাজেন্দ্রপ্রসাদ রোডে অবস্থিত পার্থ ভৌমিকের সরকারি বাংলোর একটি অংশ তৃণমূলের অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে তৈরি হওয়া রাজনৈতিক বিভাজনের আবহে পার্থের অবস্থান বদলানোর পরই কার্যালয় সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব খারাপ লাগছে,’ এবার কী সিদ্ধান্ত নেবেন অনুব্রত মণ্ডল?

দলীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই পুরানো কার্যালয় থেকে আসবাবপত্র, টেলিভিশন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি এবং তৃণমূল নেত্রীর লেখা একাধিক বই-সহ বিভিন্ন সামগ্রী নতুন ঠিকানায় স্থানান্তরের কাজ চলছিল। শুক্রবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লিতে দলীয় কার্যালয়ের ঠিকানা বদল প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কখন কার বাংলোয় পার্টি অফিস থাকবে, কখন কে দলে থাকবেন, কখন কে বিদ্রোহী হবেন, কখন কে সুনজরে থাকবেন—এ সব বলা কঠিন। তবে যাঁরা সুনজরে থাকেন এবং বড় নেতা হন, তাঁরাই কেন বিদ্রোহী হয়ে ওঠেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।”

এদিকে, কলকাতাতেও তৃণমূলের দলীয় কার্যালয় নিয়ে জটিলতা অব্যাহত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর উত্তর পঞ্চান্নগ্রামে বাইপাস সংলগ্ন পুরনো তৃণমূল ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। সেই সময় থেকেই মেট্রোপলিটন এলাকায় একটি পাঁচতলা ভবনকে অস্থায়ী তৃণমূল ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর ওই ভবনের মালিক মন্টু সাহা অভিযোগ করেন, বারবার অনুরোধ সত্ত্বেও তৃণমূল কার্যালয় খালি করছে না। এই অভিযোগ নিয়ে তিনি প্রগতি ময়দান থানার দ্বারস্থ হওয়ার কথাও জানান। পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও থানায় গিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99