Thursday, June 4, 2026
HomeScrollমহিলা ভোটার টানতে বিহারের পর অসমে কী করল বিজেপি সরকার?
BJP

মহিলা ভোটার টানতে বিহারের পর অসমে কী করল বিজেপি সরকার?

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছে বিজেপি?

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বিহারে (Bihar) ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে এনডিএ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেখানো পথেই মহিলা ভোটারদের মন জয় করতে অর্থসাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নীতীশ সরকার। এককালীন ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে বিহারের ৭৫ লক্ষ মহিলা অ্যাকাউন্টে। তবে শুধু বিহার নয়, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অসমেও (Assam) একই ধরনের প্রকল্প চালু করেছে সেখানের ‘ডবল ইঞ্জিন’ সরকার। এইসব দেখে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটের আগে চূড়ান্ত চাপে বিজেপি (BJP)? নাহলে মমতার দেখানো পথেই কেন হাঁটতে হচ্ছে পদ্ম শিবিরকে?

সূত্রের খবর অসমে ‘অরুণোদয়’ (Orunodoi 3.0) প্রকল্প চালু করছে অসমেরন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ৪০ লক্ষ নিম্নআয়ের পরিবারকে প্রতি মাসে ১,২৫০ করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই টাকা মূলত পুষ্টি ও স্বাস্থ্যসেবার জন্য খরচ করতে উৎসাহিত করবে। এর জেরে রাজ্যের অর্থনীতিও ফুলেফেঁপে উঠবে বলে দাবি হিমন্ত সরকারের।

আরও পড়ুন: “হিম্মত থাকলে আটকে দেখাক,” ত্রিপুরাকাণ্ডে BJP-কে চ্যালেঞ্জ মমতার!

শুধু তাই নয়, ভোটের আগে রাজ্যে ‘নিজুত মইনা’ প্রকল্পকেও ফিরিয়ে আনছে অসমের হিমন্ত সরকার। রাজ্যে মেয়েদের শিক্ষা ও বাল্যবিবাহ রোধের লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্পটি প্রথম দফায় গত বছর অগাস্টে শুরু হয়েছিল। এর আওতায় মহিলা পড়ুয়াদের মাসিক আর্থিক সাহায্য দেওয়া হয়। মাঝে এই প্রকল্প স্থগিত করা হলেও নির্বাচনের আগে ফের সেটি শুরু করেছে হিমন্ত সরকার।

এর থেকে একটা বিষয় পরিষ্কার যে, ধর্ম বা ভাষার রাজনীতি ছেড়ে এবার নারী উন্নয়নের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় যে উপায়ে রাজ্যবাসীর মন জয় করেছেন, সেই উপায় অবলম্বন করেই বিহার ও অসমে মহিলা ভোটার টানতে উদ্যোগী হয়েছে পদ্ম শিবির।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D