HomeBig newsবিক্ষুব্ধ বিধায়কদের পদ খারিজ মামলা, আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট, মামলা...
Supreme Court

বিক্ষুব্ধ বিধায়কদের পদ খারিজ মামলা, আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট, মামলা ফিরল কলকাতা হইকোর্টে

পাঁচ মাসেও মেলেনি স্পিকারের সিদ্ধান্ত, মামলা দ্রুত নিষ্পত্তিতে ডিভিশন বেঞ্চ গঠনের অনুরোধ প্রধান বিচারপতি সূর্য কান্তের

ওয়েব ডেস্ক : বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বিধায়ক পদ খারিজের দাবিতে দায়ের হওয়া মামলায় সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলাকারীদের আবেদন খারিজ করে বিষয়টি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফেরত পাঠাল শীর্ষ আদালত। একই সঙ্গে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি ডিভিশন বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করাই যথাযথ পদক্ষেপ। মামলাটি দ্রুত শুনানির জন্য একটি ডিভিশন বেঞ্চে পাঠানোর বিষয়টিও বিবেচনা করতে অনুরোধ করেছে শীর্ষ আদালত।

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন বিদ্রোহী তৃণমূল বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবিতে এই মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীদের অভিযোগ, বিধানসভার স্পিকারের কাছে পদ খারিজের আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও খবর :  রামলীলা ময়দানে হাজির না হওয়ায় কংগ্রেসে শাস্তির কোপ! সাসপেন্ড ৮০-র বেশি পদাধিকারী

আদালতে মামলাকারীদের আইনজীবী জানান, গত ৮ জুলাই বিধায়কদের পদ খারিজের আবেদন জানানো হয়েছিল। ইতিমধ্যে প্রায় পাঁচ মাস কেটে গেলেও সেই আবেদনের নিষ্পত্তি হয়নি। অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বিধানসভার স্পিকারের।দ্রুত শুনানির আর্জি জানানো হলে শীর্ষ আদালত জানায়, মামলাকারীদের বক্তব্য আদালত বুঝতে পারছে। কিন্তু এত দ্রুত মামলাটির শুনানি করা সম্ভব নয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News