HomeBig newsরামলীলা ময়দানে হাজির না হওয়ায় কংগ্রেসে শাস্তির কোপ! সাসপেন্ড ৮০-র বেশি পদাধিকারী
Congress

রামলীলা ময়দানে হাজির না হওয়ায় কংগ্রেসে শাস্তির কোপ! সাসপেন্ড ৮০-র বেশি পদাধিকারী

দিল্লির সভায় যোগ না দেওয়ায় একাধিক রাজ্যে যুব কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা, সংখ্যাটা ৫০০ ছুঁতে পারে বলে ইঙ্গিত

ওয়েব ডেস্ক : দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে অনুপস্থিত থাকার খেসারত দিতে হল যুব কংগ্রেসের (Congress) একাধিক নেতাকে। এখনও পর্যন্ত ৮০ জনেরও বেশি পদাধিকারীকে সাসপেন্ড করেছে হাত শিবির। তাঁদের কাছে কারণ দর্শানোর নোটিসও পাঠানো হয়েছে। দলীয় সূত্রের খবর, আগামী দিনে এই সংখ্যা বেড়ে ৫০০ হতে পারে।

গত ১ নভেম্বর দিল্লিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। তার আগে মিন্টো রোড থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল হয়। যুব কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ ছিল, জাতীয়, রাজ্য ও জেলা স্তরের সমস্ত পদাধিকারীকে ওই কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে। কিন্তু অনেকে হাজির না হওয়ায় শুরু হয়েছে সাংগঠনিক পদক্ষেপ।

মধ্যপ্রদেশের প্রায় ৬০ জন, হিমাচল প্রদেশের অন্তত ১৩ জন এবং হরিয়ানার প্রায় ১০ জন পদাধিকারীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। অন্যান্য রাজ্যেও অনুপস্থিত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও খবর :  নির্বাচন কমিশনারদের আইনি রক্ষাকবচ নিয়ে প্রশ্ন, কেন্দ্রকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট

হাজিরা যাচাই করতে নিজস্ব প্রযুক্তির সাহায্য নিয়েছিল যুব কংগ্রেস। মিন্টো রোডে বসানো হয়েছিল বারকোড স্ক্যানার। ‘উইথ আইওয়াইসি’ নামের নিজস্ব অ্যাপে নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল কর্মী ও পদাধিকারীদের। কংগ্রেসের দাবি, প্রায় ১৫ হাজার কর্মী মিছিলের জমায়েতস্থলে পৌঁছেছিলেন। কিন্তু অ্যাপে নাম নথিভুক্ত করেন মাত্র ২ হাজার ৮৩১ জন। প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞতা, অনীহা এবং দুর্বল ইন্টারনেটের কারণে অনেকের নাম নথিভুক্ত হয়নি বলেও পর্যালোচনায় উঠে এসেছে।

যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিবের বক্তব্য, সমাবেশ সফল হয়েছে। তবে নির্দেশ থাকা সত্ত্বেও যাঁরা দায়িত্ব পালন করেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনে সক্রিয় কর্মীদের দায়িত্ব দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। এদিকে, মূল কংগ্রেসের তরফেও সমাবেশে জেলা সভাপতিদের উপস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News