Saturday, July 11, 2026
HomeScrollকবে চালু হবে অষ্টম বেতন কমিশন? কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? জেনে নিন
8th Pay Commission

কবে চালু হবে অষ্টম বেতন কমিশন? কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? জেনে নিন

লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর এখন অষ্টম বেতন কমিশনের দিকে

ওয়েব ডেস্ক: লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees) ও পেনশনভোগীদের নজর এখন অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) দিকে। নতুন বেতন কাঠামো, পেনশন বৃদ্ধি এবং মাসিক আর্থিক সুরক্ষার সঙ্গে এই কমিশন সরাসরি যুক্ত। যদিও কমিশন গঠনের পর থেকে আলোচনা এগোচ্ছে, তবুও বাস্তবায়নে দেরি হওয়ায় বাড়ছে উদ্বেগ। ২০২৫ সালের নভেম্বরে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়। কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসেবে চূড়ান্ত রিপোর্ট জমা পড়তে পারে ২০২৭ সালের মাঝামাঝি। বর্তমানে কমিশন কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা ও পরামর্শের পর্যায়ে রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সংশোধিত বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে ১ জানুয়ারি ২০২৬ থেকে। অর্থাৎ, সেই তারিখ থেকেই বকেয়া হিসাব জমতে শুরু করেছে।

ব্যাঙ্কবাজারের সিইও আধিল শেঠির মতে, এই বিলম্বের প্রভাব শুধু কর্মচারীদের উপর নয়, সরকারের আর্থিক ব্যবস্থার উপরও পড়বে। তাঁর কথায়, কমিশনের সুপারিশ বাস্তবায়নে যত বেশি দেরি হবে, ততই বাড়বে বকেয়ার চাপ। কর্মচারীদের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে বাড়ি ভাড়া ভাতা (House Rent Allowance) নিয়ে। কারণ সংশোধিত মূল বেতনের বকেয়া পরবর্তীতে মিললেও, এই ভাতা সাধারণত পূর্ববর্তী সময়ের জন্য দেওয়া হয় না। ফলে বাস্তবায়নে যত দেরি হবে, বিশেষ করে মেট্রো শহরে কর্মরত কর্মচারীরা তত বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

আরও পড়ুন: ভারতে আসছে আরও ১১৪টি রাফাল বিমান!

বিশেষজ্ঞদের মতে, দিল্লি, কলকাতা, মুম্বই কিংবা বেঙ্গালুরুর মতো শহরে বাড়ি ভাড়া ভাতার হার বেশি হওয়ায়, প্রতি মাসের বিলম্ব মানে উচ্চতর ভাতার একটি অংশ স্থায়ীভাবে হারিয়ে যাওয়া। পরে সেই অর্থ আর ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না। অন্যদিকে, সরকারের জন্যও এই দেরি আর্থিক চাপ বাড়াচ্ছে। কারণ ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া বেতন ও পেনশনের বকেয়া ক্রমাগত জমতে থাকবে। শেষ পর্যন্ত কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারকে একসঙ্গে বিপুল অঙ্কের অর্থ মেটাতে হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি ধাপে ধাপে অর্থ প্রদান না করে এককালীন বকেয়া মেটানো হয়, তাহলে তা সরকারি ব্যয়ের উপর বড়সড় চাপ তৈরি করবে। ফলে দেরি যত বাড়বে, সরকারের আর্থিক দায়ও তত বাড়বে।

স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মূল আগ্রহ বেতন ও পেনশন কতটা বাড়বে, তা নিয়ে। কিন্তু এখন সময়ও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বিলম্ব শুধু বেতন বৃদ্ধির অপেক্ষা বাড়াচ্ছে না, কিছু মাসিক ভাতা থেকে কর্মচারীদের বঞ্চিতও করতে পারে। এই পরিস্থিতিতে কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto