Thursday, March 26, 2026
HomeScrollবাজেট বিতর্কে সরব বিজেপি বিধায়ক
BJP

বাজেট বিতর্কে সরব বিজেপি বিধায়ক

বিধায়ক উন্নয়ন তহবিল ২ কোটি টাকা করার দাবি জানান তিনি

কলকাতা: বিধানসভায় বাজেট (West Bengal Budget 2026) ও এপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে একাধিক বিষয় তুলে ধরলেন বিজেপি (BJP) বিধায়ক অরূপ কুমার দাস। তিনি বলেন, এপ্রোপ্রিয়েশন বিল পাশ না হলে সরকার কোনও খরচ করতে পারে না, তাই এই বিলের গুরুত্ব অত্যন্ত বেশি। বিধায়ক উন্নয়ন তহবিল ২ কোটি টাকা করার দাবি জানান তিনি। পাশাপাশি প্রাক্তন বিধায়কদের ভাতা কমপক্ষে ২৫ হাজার টাকা করার আবেদনও রাখেন অর্থমন্ত্রীর কাছে।

বাজেটের সমালোচনা করে অরূপ দাসের দাবি, রাজ্যের আর্থিক অবস্থার অবনতি হচ্ছে। মাথাপিছু আয়, জিডিপি গ্রোথ এবং এফআরবিএম অ্যাক্টের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সামাজিক খরচ বাড়লেও তা মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর করছে কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দেন।

আরও পড়ুন: বিধানসভায় পেশ হল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এমেন্ডমেন্ড বিল

তিনি অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্প রাজনৈতিক প্রচারে বেশি ব্যবহৃত হচ্ছে, বাস্তব উপকার কম মিলছে। ‘সমুদ্রসাথী’ প্রকল্পের প্রসঙ্গ টেনে এটিকে নির্বাচনী গিমিক বলেও কটাক্ষ করেন। Mরাজ্যের ঋণ বাড়া, আর্থিক শৃঙ্খলার অভাব, শিল্পায়নে ধীরগতি এবং নতুন বিনিয়োগ না আসা নিয়েও সমালোচনা শোনান বিজেপি বিধায়ক। তাজপুর বন্দর প্রকল্প এবং দার্জিলিং চা শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।

ভাতা-কেন্দ্রিক রাজনীতির বদলে ভবিষ্যতের রোডম্যাপ তৈরির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কেন্দ্র–রাজ্য সম্পর্কের টানাপোড়েন রাজ্যের উন্নয়নে প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন। বক্তব্যের শেষে বিহারের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto