Thursday, June 18, 2026
HomeScrollসন্ত প্রেমানন্দ জি মহারাজের বাড়িতে আগুন, ষড়যন্ত্রের অভিযোগ!
Sant Premanand Ji Maharaj

সন্ত প্রেমানন্দ জি মহারাজের বাড়িতে আগুন, ষড়যন্ত্রের অভিযোগ!

স্থানীয়দের অভিযোগ তাদের সঙ্গে অভদ্র আচরণ করেছেন মহারাজের লোকেরা

ওয়েবডেস্ক- বৃন্দাবনের বিখ্যাত সন্ত প্রেমানন্দ জি মহারাজের (Sant Premanand Ji Maharaj) প্রাক্তন বাসভবনে অগ্নিকাণ্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃন্দাবনের (Vrindavan) ‘শ্রীকৃষ্ণ শরণম’ (‘Shri Krishna Sharanam’)  আবাসন কমপ্লেক্সের ২১২ নম্বর ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটে। ছাতা-বিখারা রোডে উপর শ্রী কৃষ্ণ শরণম সোসাইটির একটি ফ্ল্যাটে থাকেন মহারাজ। বর্তমানে প্রেমানন্দ মহারাজ এই ফ্ল্যাটে থাকেন না; তিনি এখন ‘কেলি কুঞ্জ’ আশ্রমের স্থায়ী নিবাসী। তবে একসময় তিনি দীর্ঘকাল এই ২১২ নম্বর ফ্ল্যাটেই কাটিয়েছেন।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। স্থানীয়দের দাবি, মহারাজ ষড়যন্ত্রের শিকার। একইসঙ্গে স্থানীয়দের দাবি, মহারাজের ফ্ল্যাটে থেকে কালো ধোঁয়া বের হতে দেখে ছুটে যান স্থানীয়রা। তাদের অভিযোগ, মহারাজের লোকের তাদের বাধা দেন। সেইসঙ্গে আটকানো হয় সাংবাদিকদেরও। ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ। তাদের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, মহারাজের লোকের তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। ফোনও তাদের কেড়ে নেওয়া হয়। সাংবাদিকেরা ছবি ও ভিডিও করতে তুলতে গেলে তাদের সঙ্গে বচনা হয় মহারাজের লোকেদের।

আরও পড়ুন-  LoC-র আকাশে রহস্যময় ড্রোন! তড়িঘড়ি জারি ‘হাই-অ্যালার্ট’

যদিও এব্যাপারে মহারাজ নিজে কিছু বলেননি। পুলিশ বা দমকলের তরফেও কিছু বলা হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে তারা জানিয়েছে।

গত কয়েক বছর ধরেই  কিডনির অসুখে ভুগছেন প্রেমানন্দ মহারাজ। নিয়মিত ডায়ালিসিস করাতে হয় তাঁকে। গত বছর মহারাজের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO