Thursday, May 28, 2026
HomeScrollসংসদের যৌথ অধিবেশনে মোদি সরকারের প্রশংসায় রাষ্ট্রপতি

সংসদের যৌথ অধিবেশনে মোদি সরকারের প্রশংসায় রাষ্ট্রপতি

নয়াদিল্লি: মোদি সরকারের প্রশংসায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। দ্রুতগতিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে। সরকারের লাগাতার চেষ্টায় ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে। বর্তমান সরকার দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে ৩ গুন গতিতে সাহায্য করছেন। বাজেট (Union Budget 2025) অধিবেশনের আগে সংসদের যৌথ অধিবেশনে মোদি সরকারের প্রশংসা শোনা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)-এর গলায়।

শুক্রবার বাজেট অধিবেশনের আগে কেন্দ্রের উন্নয়নের খতিয়ান ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরলেন রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষ দারিদ্রতার সীমা থেকে উঠে এসেছেন। সরকার আগের তুলনায় তিনগুণ গতিতে কাজ করছে। এই সরকার মধ্যবিত্ত শ্রেণির নিজের বাড়ি সম্পূর্ণ করার স্বপ্ন পূরণ করতে দায়বদ্ধ। আমাদের লক্ষ্য হল ভারতকে বৈশ্বিক উদ্ভাবনী পাওয়ার হাউসে পরিণত করা। নারী, যুবসমাজ সহ সমাজের সামগ্রিক উন্নতিতে সরকারের ভূমিকার কথা তুলে ধরা সহ মুর্মু আরও বলেন, সরকার দেশ ক্রমবর্ধমান সাইবার দুর্নীতি দমনে কাজ করে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইন্ডিয়া এআই মিশন শুরু হয়েছে। আজকের ভারত ডিজিটাল টেকনোলজির উপর ভর করে গোটা বিশ্বকে নিজের অস্তিত্বের কথা জানান দিচ্ছে। উন্নত দেশগুলিও আজ ভারতের ইউপিআই ট্রানজাকশন সিস্টেম দেখে মুগ্ধ।

আরও পড়ুন: বাজেট অধিবেশনের সূচনা, অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী

তিনি বলেন, যুবদের শিক্ষা ও কর্মসংস্থানে জোর দিয়েছে সরকার। ওয়াকফ বোর্ড, এক দেশ, এক নির্বাচনের মতো বড় বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে রাষ্ট্রপতি বলেন, আজ অনেকগুলি বন্দে ভারত, অমৃত ভারত এবং নমো ভারত চলাচল করছে। গত ৬ মাসে ১৭টি নতুন বন্দে ভারত ট্রেন এবং একটি নমো ভারত চালু করা হয়েছে। সরকার অতি দ্রুততার সঙ্গে এক দেশ, এক ভোটের লক্ষ্য এবং ওয়াকফ সংশোধনী বিল পাশের দিকে এগোচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাষ্ট্রপতির বলেন, এই প্রকল্পে ৬ কোটি প্রবীণ নাগরিক চিকিৎসা বিমা পাবেন। সরকার গত ৬ মাসে পরিকাঠামোয় রেকর্ড পরিমাণ বিনিয়োগ করেছে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO