Saturday, August 8, 2026
HomeScrollবিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি মেসি-ইয়ামাল?
Spain-Argentina

বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি মেসি-ইয়ামাল?

কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের লড়াই আয়োজন নিয়ে নতুন করে আলোচনায় কনমেবল ও উয়েফা। নভেম্বরের ফিফা উইন্ডোতে হতে পারে বহুল প্রতীক্ষিত ম্যাচ।

ওয়েব ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের (Spain) কাছে আর্জেন্টিনা (Argentina)। সেই ব্যাথা এখনও ভুলতে পারেননি লিওনেল মেসিরা। তার মাঝে আবার দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ (Finalissima) আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর।

প্রতিযোগিতাটি হলে ফের একবার মাঠে মুখোমুখি হতে পারেন লিওনেল মেসি এবং স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালের পর এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে। দুই মহাদেশের সেরা দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।

আরও খবর : শ্রীলঙ্কা সিরিজের আগে বুমরাহকে নিয়ে বড় আপডেট, কবে ঘোষণা হবে ভারতের দল?

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-র প্রতিবেদন অনুযায়ী, ফিনালিসিমা (Finalissima) আয়োজন নিয়ে নতুন করে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু করেছে কনমেবল এবং উয়েফা। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা এবং ভেন্যু সংক্রান্ত জটিলতার কারণে ম্যাচটি এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা স্থগিত হয়ে যায়। বর্তমানে চলতি বছরের ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি উয়েফা বা কনমেবল।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor