Monday, August 10, 2026
HomeScrollসমুদ্রে বাড়ছে নিরাপত্তা, কোস্ট গার্ড ও কন্ট্রোল রুম নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari

সমুদ্রে বাড়ছে নিরাপত্তা, কোস্ট গার্ড ও কন্ট্রোল রুম নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ট্রলারে অত্যাধুনিক ট্রান্সপন্ডার, উপকূলে কন্ট্রোল রুম ও কোস্টাল থানা শক্তিশালী করার পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী।

ওয়েব ডেস্ক : গভীর সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রয়োজনে কোস্ট গার্ডের (Coast Guard) সাহায্য নেওয়া হবে বলে জানিয়ে তিনি উপকূল এলাকায় কন্ট্রোল রুম তৈরিরও ইঙ্গিত দিয়েছেন।

শঙ্করপুরে (Shankarpur) ট্রলারডুবির ঘটনায় ১৫ জন মৎস্যজীবী নিখোঁজ হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। রবিবার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির আশ্বাস দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র আধুনিক প্রযুক্তি দিলেই হবে না, প্রয়োজন কার্যকর নজরদারি ও কন্ট্রোল রুম। সেই কারণে কোস্ট গার্ডের পরামর্শ নিয়ে ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।

আরও খবর : ১০ বছরেও সংস্কার নয়, বেহাল সীমান্ত রাস্তায় ধানের চারা পুঁতে সিপিএমের প্রতিবাদ

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, উপকূলবর্তী থানাগুলিকে আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত লোক দিয়ে আরও কার্যকর করা হবে। পাশাপাশি স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-কেও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। দিঘা, শঙ্করপুর, সুন্দরবন ও পাহাড়ে বিশেষ উদ্ধারকারী দল মোতায়েনের কথাও জানান তিনি।

অন্যদিকে, সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিতে ‘টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার’ বসানোর কাজেও জোর দিয়েছে মৎস্য দফতর। এই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত ট্রলারের অবস্থান পর্যবেক্ষণ, সরাসরি যোগাযোগ এবং সমুদ্রে মাছের অবস্থান সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor