Sunday, August 9, 2026
HomeScrollমেসি-এমবাপে সমান গোল করলে কার হাতে উঠবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম
FIFA World Cup 2026

মেসি-এমবাপে সমান গোল করলে কার হাতে উঠবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

গোল সমান হলেও ভাগ হবে না পুরস্কার

ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)-এর গোল্ডেন বুটের লড়াই এখন তুঙ্গে। ফ্রান্স সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) গোলসংখ্যা আর বাড়ার সুযোগ নেই। বর্তমানে তাঁর ও লিওনেল মেসির (Lionel Messi) গোলসংখ্যা সমান দু’জনেরই ঝুলিতে রয়েছে ৮টি করে গোল। তবে মেসির কাছে এখনও একটি ম্যাচ রয়েছে নিজের গোলসংখ্যা বাড়ানোর জন্য।

তবে প্রশ্ন উঠছে, যদি শেষ পর্যন্ত মেসি (Lionel Messi) আর কোনও গোল না করেন এবং এমবাপের (Kylian Mbappe) সঙ্গেই সমান সংখ্যক গোল নিয়ে বিশ্বকাপ শেষ করেন, তাহলে গোল্ডেন বুট কার হাতে উঠবে? ফিফার নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে পুরস্কার যৌথভাবে দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে একজনকেই বিজয়ী ঘোষণা করা হবে।

আরও খবর : বিশ্বকাপে বড় বদল! ২০২৭ থেকে নতুন ফরম্যাটে হবে ওয়ানডে বিশ্বকাপ

গোলসংখ্যা সমান থাকলে প্রথমে দেখা হবে কে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন। বর্তমানে এই তালিকায় মেসির চেয়ে এগিয়ে রয়েছেন এমবাপে। এমবাপের অ্যাসিস্ট সংখ্যা তিন, সেখানে মেসির রয়েছে দুটি। যদি অ্যাসিস্টও সমান হয়, তাহলে বিবেচনায় আসবে মাঠে কাটানো সময়। কম সময় খেলে একই সংখ্যক গোল করা ফুটবলারই এগিয়ে থাকবেন। এরপরও সমতা বজায় থাকলে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা দেখা হবে। অর্থাৎ পেনাল্টি বাদ দিয়ে কে বেশি গোল করেছেন, সেটাই হবে শেষ নির্ণায়ক।

উল্লেখ্য, গোল্ডেন বুটের দৌড়ে এখনও হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম ছয়টি করে গোল নিয়ে প্রতিযোগিতায় রয়েছেন। পাঁচ গোল করে তালিকায় আছেন উসমান দেম্বেলে ও মিকেল ওয়ারসাবাল ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor