Saturday, August 8, 2026
HomeScrollবিশ্বকাপে বড় বদল! ২০২৭ থেকে নতুন ফরম্যাটে হবে ওয়ানডে বিশ্বকাপ
2027 Cricket World Cup

বিশ্বকাপে বড় বদল! ২০২৭ থেকে নতুন ফরম্যাটে হবে ওয়ানডে বিশ্বকাপ

১০ থেকে ১৪ দল, তিন ধাপে টুর্নামেন্ট

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপকে (Oneday World Cup 2027) আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে বড় পরিবর্তনের ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে চলা এই বিশ্বকাপে প্রথমবার অংশ নেবে ১৪টি দল। সেই সঙ্গে সম্পূর্ণ বদলে যাচ্ছে টুর্নামেন্টের কাঠামো। আগের মতো সরাসরি গ্রুপ পর্ব নয়, এবার বিশ্বকাপ হবে তিনটি ধাপে। এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল।

নতুন নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের শুরুতেই হবে ‘সুপার সিরিজ’। যোগ্যতা অর্জনকারী ১৪ দলের মধ্যে আইসিসি (ICC) র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিনটি দল একে অপরের বিরুদ্ধে রাউন্ড-রবিন (একটি গ্রুপে থাকা প্রতিটি দল অন্য সব দলের বিরুদ্ধে একবার করে (বা নির্ধারিত নিয়ম অনুযায়ী) খেলবে) ভিত্তিতে খেলবে। এই পর্বে যে দল শীর্ষে থাকবে, তারা মূল পর্বে জায়গা করে নেবে। বাকি দুই দল বিশ্বকাপ থেকে ছিটকে যাবে।

মূল পর্বে থাকবে ১২টি দল। তাদের ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি পাঁচ দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এই পর্বে মোট ৩০টি ম্যাচ হবে। দুই গ্রুপের প্রথম তিনটি করে মোট ছয়টি দল এবং দুই গ্রুপ মিলিয়ে সেরা চতুর্থ স্থানে থাকা একটি দল জায়গা করে নেবে ‘সুপার ৭’ পর্বে।

আরও খবর : প্রতিশোধ, বিতর্ক আর ইতিহাস, বিশ্বকাপে ফের মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা

সুপার ৭-এ সাতটি দল পরস্পরের বিরুদ্ধে রাউন্ড-রবিন ভিত্তিতে খেলবে। এই পর্বে মোট ২১টি ম্যাচ হবে। পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানের দল। দুই সেমিফাইনালের জয়ীরা লড়বে শিরোপার জন্য।

আইসিসির (ICC) মতে, নতুন এই ফরম্যাটে প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়বে। পাশাপাশি বিশ্বকাপে আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রতিযোগিতাও হবে আরও কঠিন। ২০২৩ বিশ্বকাপে ১০টি দল খেললেও ২০২৭ সালে সেই সংখ্যা বেড়ে হচ্ছে ১৪। ফলে ক্রিকেটপ্রেমীরা আরও বেশি ম্যাচ, নতুন প্রতিদ্বন্দ্বিতা এবং জমজমাট বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor