HomeScroll‘বেইমানদের জন্য ক্ষমাপ্রার্থী’, বিদ্রোহের মাঝেই ‘শূন্য’ থেকে ফের লড়াইয়ের বার্তা মমতার
Mamata Banerjee,

‘বেইমানদের জন্য ক্ষমাপ্রার্থী’, বিদ্রোহের মাঝেই ‘শূন্য’ থেকে ফের লড়াইয়ের বার্তা মমতার

দল ছেড়ে যাওয়া নেতাদের ‘বেইমান’ বলে কটাক্ষ করেন মমতা

কলকাতা: দলে একের পর এক ভাঙন, বিদ্রোহী শিবিরে নেতাদের যোগদান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে লাগাতার রাজনৈতিক বিতর্কের মধ্যেই পাল্টা লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে দল ছেড়ে যাওয়া নেতাদের ‘বেইমান’ বলে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে জানান, প্রয়োজনে আবারও শূন্য থেকে দল গড়ে তোলার ক্ষমতা তাঁর রয়েছে।

লাইভে মমতা বলেন, “দলের প্রতীক দেখে আপনারা ভোট দিয়েছিলেন। বেইমানদের জন্য আমি ক্ষমাপ্রার্থী। ১৯৯৭ সালে একা ছিলাম, তখনও লড়াই করেছি। এখন ১৮ জন সাংসদ ও আরও অনেক বিধায়ক রয়েছেন। সেই সময় যদি পারি, ২০২৬ সালেও শূন্য থেকে শুরু করার ক্ষমতা রাখি।”

‘অভিষেকের জন্য জেলে গিয়েছি’, ঋতব্রত শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক অনুব্রত – KolkataTV

সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতা ও বিধায়কের বিদ্রোহী শিবিরে যোগদান রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলের অন্দরে প্রকাশ্য সমালোচনাও বেড়েছে। একুশে জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচি নিয়েও একাধিক রাজনৈতিক শিবির আলাদা আলাদা কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এই আবহেই মমতার বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তিনি স্পষ্ট করে জানান, ব্যক্তি নয়, দলই তাঁর কাছে বড়। দল ছেড়ে যাঁরা চলে গিয়েছেন, তাঁদের উদ্দেশে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

তবে সোশ্যাল মিডিয়ার সংক্ষিপ্ত বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বা বিদ্রোহী নেতাদের নির্দিষ্ট অভিযোগের জবাব দেননি মমতা। তাঁর বক্তব্যে মূলত দলের কর্মী-সমর্থকদের মনোবল ধরে রাখার চেষ্টা এবং নতুন করে সংগঠন গড়ে তোলার অঙ্গীকারই উঠে এসেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News