Wednesday, August 12, 2026
HomeScrollএবার ইরানের শিশু ক্যানসার হাসপাতালে হামলা চালাল আমেরিকা
Iran

এবার ইরানের শিশু ক্যানসার হাসপাতালে হামলা চালাল আমেরিকা

ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতাল

ওয়েব ডেস্ক : ইরানের (Iran) আহওয়াজ শহরের একটি শিশুদের ক্যানসার হাসপাতালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠল আমেরিকার (America) বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করা হয়েছে তাহরানের তরফে। ঘটনার পর দ্রুত রোগী ও চিকিৎসাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ইরানি সংবাদমাধ্যম ‘মেহর নিউজ এজেন্সি’-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার গভীর রাতে আহওয়াজের ‘শহিদ বাঘাই’ শিশু ক্যানসার হাসপাতালে পরপর বিস্ফোরণ ঘটে। সেই সময় হাসপাতালে বহু শিশুর চিকিৎসা চলছিল। হামলার জেরে হাসপাতালের পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও খবর : ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন

হাসপাতালে হামলার পাশাপাশি কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, কোনারক, রাস্ক সিটি ও খন্দব-সহ ইরানের (Iran) একাধিক বন্দর শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের দাবি, মার্কিন হামলায় একটি সামরিক ব্যারাকও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল ইরানি বাহিনী। সেই কারণেই হরমুজ সংলগ্ন একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। যদিও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (IRGC) পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মার্কিন আগ্রাসন বন্ধ না হলে হরমুজ প্রণালী বন্ধ রাখার পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলিকেও নিশানা করা হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor