HomeScrollএকবালপুর থানার সামনে অশান্তিতে পুলিশের FIR-এ বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নাম
BJP candidate Rakesh Singh

একবালপুর থানার সামনে অশান্তিতে পুলিশের FIR-এ বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নাম

তিনটি এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

ওয়েবডেস্ক- একবালপুর থানার (Ekbalpur police station) সামনে অশান্তির ঘটনায় তিনটি এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। একটি FIR এ নাম রয়েছে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের (Kolkata Port Assembly Constituency)  বিজেপি প্রার্থী রাকেশ সিংহের (BJP candidate Rakesh Singh) 

অভিযোগ, সোমবার রাতে গন্ডগোলের সময় একবালপুর থানার সামনে জড়ো হওয়া বিজেপি কর্মী-সমর্থকেরা কর্তব্যরত এক পুলিশকর্মীর কাছ থেকে তাঁর সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছে। সেই মামলায় নাম রয়েছে রাকেশের।

সোমবার রাতে একবালপুরের রাস্তায় প্রচার চালাচ্ছিলেন কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের। পুলিশের বক্তব্য, হোসেন শা রোডে বিজেপির একটি সভা চলছিল। তার কাছে একটি মিছিল আসে তৃণমুলের। একদল অন্যদলকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে। তা নিয়ে দুদলের মধ্যে পরিস্থিতি পরিস্থিতি উত্তপ্ত হয়। শেষে দুই দলই একবালপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখায়। লাঠিচার্জের মতো পরিস্থিতি তৈরি হয় বলে জানায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অনেক রাতে পরিস্থিতি আয়ত্ত্বে আসে।

আরও পড়ুন-  প্রিসাইডিং অফিসার নিয়োগে নিয়ে জটিলতা! অধ্যাপক সংগঠনকে কী বলল হাইকোর্ট? দেখুন বড় খবর

ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাকেশ সিংয়ের অভিযোগ, সোমবার রাতে পুলিশের অনুমতি নিয়েই হোসেন শাহ রোডে তার সভা চলছিল। ওখানেই চার-পাঁচজন ব্যক্তি ঝামেলা করে। পুলিশকে জানালে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। উলটে বিজেপি কর্মীদের মাতধর করা হয়েছে। পুলিশি ধরপাকড়ের পর ধৃতদের ছাড়াতে তৃণমূল থানায় গিয়ে ঝামেলা করে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপির প্রচারসভা থেকে এক ব্যক্তি আপত্তিজনক মন্তব্য করেন। স্থানীয়রা প্রতিবাদ করতেই উত্তেজনা তৈরি হয়। পরে সেখানেই বিজেপি প্রার্থী রাকেশ সিং এসে গালিগালাজ করে, এতেই আরও উত্তেজনা তৈরি হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News