Wednesday, July 22, 2026
HomeScrollবাইকে নিয়ে রাস্তায় বেরনো যাবে না, বাঁধা হল চালানোর সময়! ভোটবঙ্গে কড়া...

বাইকে নিয়ে রাস্তায় বেরনো যাবে না, বাঁধা হল চালানোর সময়! ভোটবঙ্গে কড়া কমিশন

ভোট বঙ্গে বাইক চলাচলের উপরেও ‘কোপ’ নির্বাচন কমিশনের

[h_news]

কলকাতা: আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election)। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এবার মোটরসাইকেল চলাচলের ওপর একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। ভোটের ঠিক দু’দিন আগে থেকেই রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে এই নিয়ম। অনলাইন ডেলিভারি এবং অ্যাপ-ভিত্তিক বাইক ট্যাক্সি পরিষেবা এই কড়াকড়ির আওতা থেকে ছাড় পেয়েছে।ভোটের দু’দিন আগে থেকেই মোটরবাইক চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করা হল। কমিশনের এহেন সিদ্ধান্ত ঘিরেই ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক।কমিশনের যুক্তি, ভোটের সময় বাইক বাহিনীর দাপট এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে।

কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের (West Bengal Assembly Election) দু’দিন আগে স্পর্শকাতর এলাকায় নিষিদ্ধ হচ্ছে বাইক র‍্যালি বা মোটরসাইকেল মিছিল। এমনকী সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিষিদ্ধ থাকবে মোটরবাইক চালানোও। শুধু তাই নয়, বাইকে আরোহী বসানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। যদিও এক্ষেত্রে জরুরি চিকিৎসা পরিষেবা কিংবা পরিবারের প্রয়োজনে বাইক চালানোর উপর রয়েছে ছাড়। ২৩ ও ২৯ এপ্রিল ভোট দিতে যাওয়ার সুবিধার্থে পিলিয়ন রাইডিংয়ে কিছুটা শিথিলতা থাকবে। পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে। জোম্যাটো (Zomato), সুইগি (Swiggy)-র মতো খাবার সরবরাহকারী সংস্থার কর্মীদের চলাচলে কোনও বাধা থাকবে না।ওলা (Ola), উবার (Uber) বা র‍্যাপিডো (Rapido)-র মতো যাত্রী পরিবহণ পরিষেবা স্বাভাবিক থাকবে।অসুস্থ রোগী নিয়ে যাওয়া, স্কুল পড়ুয়াদের আনা-নেওয়া বা অত্যন্ত প্রয়োজনীয় পারিবারিক কাজে বাইক ব্যবহার করা যাবে। তবে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট থানার লিখিত অনুমতি নিতে হতে পারে।

আরও পড়ুন: প্রিসাইডিং অফিসার নিয়োগে নিয়ে জটিলতা! অধ্যাপক সংগঠনকে কী বলল হাইকোর্ট? দেখুন বড় খবর

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99