Saturday, July 25, 2026
HomeScrollহরিশ্চন্দ্রপুরে ভোটের দিন সংঘর্ষ! তাজমুল ঘিরে দ্বন্দ্ব, ভাঙচুর-লাঠিচার্জে উত্তপ্ত বাংরুয়া
Maldah

হরিশ্চন্দ্রপুরে ভোটের দিন সংঘর্ষ! তাজমুল ঘিরে দ্বন্দ্ব, ভাঙচুর-লাঠিচার্জে উত্তপ্ত বাংরুয়া

তীব্র উত্তেজনা ছড়াল বাংরুয়ায়

মালদহ: মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুর বিধানসভায় ভোটের দিনেই তীব্র উত্তেজনা ছড়াল বিদায়ী প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গ্রাম বাংরুয়ায়। ২০০ ও ২০১ নম্বর বুথকে ঘিরে শুরু হয় অশান্তি, উঠে আসে একাধিক পাল্টাপাল্টি অভিযোগ (District news)।

তৃণমূলের অভিযোগ, মন্ত্রী তাজমুল হোসেনের অনুগামী এবং কংগ্রেস কর্মীরা মিলিতভাবে তাদের ক্যাম্প অফিসে ভাঙচুর চালায়। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী অভিযোগ করেন, “তাজমুল হোসেন ও তাঁর অনুগামীরা কংগ্রেসের হয়ে ভোট করাচ্ছেন, তাঁর নির্দেশেই এই হামলা হয়েছে।” পাশাপাশি ক্যাম্প অফিস ভাঙচুর, পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও তোলা হয়েছে।

আরও পড়ুন: নন্দীগ্রামে CAPF গাড়ি ঘিরে বিতর্ক! ‘বিজেপি নেতার নির্দেশে বুথ থেকে তৃণমূল কর্মী বার’, ভিডিও ঘিরে তোলপাড়

অন্যদিকে পাল্টা অভিযোগ তুলেছেন মন্ত্রীর পরিবার ও কংগ্রেস শিবির। তাজমুলের ছেলে ইমরান আলী দাবি করেন, স্বপন আলী এবং জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুনের উস্কানিতেই এই অশান্তি ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, পুলিশ গ্রামে লাঠিচার্জ করেছে এবং এক নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠা বাংরুয়া গ্রাম এখন কার্যত নির্বাচন-হটস্পটে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভোটের দিন এই সংঘর্ষ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99