HomeBig newsরাজ্যজুড়ে চলছে ইডির হানা, ব্যবসায়ীর বাড়ি ও রেস্তোরাঁয় একযোগে অভিযান
ED Raid

রাজ্যজুড়ে চলছে ইডির হানা, ব্যবসায়ীর বাড়ি ও রেস্তোরাঁয় একযোগে অভিযান

ব্যাঙ্ক জালিয়াতি মামলার পাশাপাশি আবগারি শুল্ক সংক্রান্ত তদন্তেও কলকাতা-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ওয়েব ডেস্ক: পুরুলিয়ায় ইডির তল্লাশি ঘিরে শুক্রবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) পারবেলিয়া এলাকায় ব্যবসায়ী সুরজ বিশ্বকর্মার বাড়ি এবং তাঁর পরিচালিত একটি রেস্তোরাঁয় তল্লাশি চালায়। তদন্তকারী সংস্থার দাবি, একটি ব্যাঙ্ক জালিয়াতি মামলার সূত্র ধরেই এই অভিযান শুরু হয়েছে। একই সময়ে আবগারি শুল্ক সংক্রান্ত মামলার তদন্তে কলকাতার একটি মদ বিপণনকারী সংস্থার অফিসেও তল্লাশি চলছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের নথি, আর্থিক লেনদেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীকে ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

আরও খবর : ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে, ১১ জেলায় জারি হলুদ সতর্কতা!

অন্যদিকে, আবগারি শুল্ক সংক্রান্ত মামলায় একটি মদ বিক্রয়কারী সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তদন্তের প্রয়োজনে সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁয়ও তল্লাশি চালানো হচ্ছে। এই মামলায় আগে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে অর্থ পাচারের সম্ভাবনা খতিয়ে দেখতে ইডি তদন্তভার গ্রহণ করে।

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে (West Bengal) আর্থিক অনিয়ম, প্রতারণা ও দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় ধারাবাহিকভাবে সক্রিয় রয়েছে ইডি। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন জেলার পাশাপাশি রাজ্যের বাইরেও একাধিক স্থানে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে তদন্তকারী সংস্থার সূত্রে খবর।

[youtube-feed feed=1]
Read More

Latest News