Saturday, August 8, 2026
HomeScrollঘুষের অভিযোগে ২ সরকারি কর্মী সাসপেন্ড, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari

ঘুষের অভিযোগে ২ সরকারি কর্মী সাসপেন্ড, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রামপুর চেকপোস্টে ট্রাক আটকিয়ে বেআইনি অর্থ দাবির অভিযোগে দুই সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ওয়েব ডেস্ক: দুর্নীতির অভিযোগে ফের কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শুক্রবার জানান, পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাককে বেআইনিভাবে আটকে ঘুষের চাপ দেওয়ার অভিযোগের জেরে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে এনে এক্স-এ তিনি লেখেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

মুখ্যমন্ত্রীর দাবি, সার্ভিসিং শেষে গ্যারেজে ফেরার পথে ট্রাকটিকে চেকপোস্টে আটকে দেওয়া হয়। চালককে হেনস্থা করা হয় এবং ঘুষ দিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। ঘুষ না দেওয়ায় ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়। এমনকি রাজ্য সরকার আগেই বাতিল করেছে এমন একটি করের নামে ২২ হাজার টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

আরও খবর : রাজ্যজুড়ে চলছে ইডির হানা, ব্যবসায়ীর বাড়ি ও রেস্তোরাঁয় একযোগে অভিযান

ঘটনার খবর পাওয়ার পরই পরিবহণ দফতর দ্রুত ব্যবস্থা নেয়। রামপুর চেকপোস্টে কর্মরত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য বিষয়টি অ্যান্টি করাপশন ব্যুরোর কাছে পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও জানিয়েছেন, ভবিষ্যতে যাতে কোনও পরিবহণকারীকে অন্যায়ভাবে হয়রানির শিকার হতে না হয়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হচ্ছে। তাঁর স্পষ্ট বার্তা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা বেআইনি অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor