Thursday, June 18, 2026
HomeScrollতৃণমূলের সমর্থনে রবিবার বঙ্গে কেজরি, আজ সভা করবেন হেমন্ত-তেজস্বীরা
West Bengal Assembly Election 2026

তৃণমূলের সমর্থনে রবিবার বঙ্গে কেজরি, আজ সভা করবেন হেমন্ত-তেজস্বীরা

শনিবার বরাহনগরের আলমবাজার মোড়ে প্রচার করবেন তেজস্বী যাদব

ওয়েব ডেস্ক : ২৯ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট (West Bengal Assembly Election 2026)। তার জন্য রবিবার তৃণমূলের (TMC) সমর্থনে বঙ্গে আসছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এখানে ঘাসফুল শিবিরের হয়ে সভা করবেন তিনি। এদিকে তার আগে তৃণমূলের সমর্থনে প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) ও রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদবও (Tejashwi Yadav)।

সূত্রের খবর, রবিবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) গুরু রবিদাস পার্কের পিছনে বিকেলে সভা করবেন। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারও করবেন তিনি। এর পর তিনি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। মূলত, ২৬ ও ২৭ এপ্রিল সভা করবেন তিনি।

আরও খবর : দ্বিতীয় দফায় রাজ্যে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক, বাড়তে পারে সংখ্যা

অন্যদিকে তৃণমূলের সমর্থনে শনিবার বরাহনগরের আলমবাজার মোড়ে প্রচার করবেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। সেখানে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন তিনি। তার পরে উত্তর কলকাতার জোড়াসাঁকোতে সভা করার কথা তাঁর। এর পর রাসবিহারীতে সন্ধ্যার দিকে সভা করতে পারেন তিনি।

এদিকে তেজস্বীর পাশাপাশি বঙ্গে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও (Hemant Soren)। বিকেলে চন্দনগরের ভদ্রেশ্বরে সভা করার কথা তাঁর। এর পরেই ওয়েলিংটন ময়দানে সভা করবেন তিনি। ফলে শেষ দফার নির্বাচনের আগে তৃণমূলের সমর্থনে বিজেপি বিরোধী নেতারা প্রচার করতে চলেছেন বঙ্গে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO