HomeScrollসন্তোষপুর রেল স্টেশনের কাছে ভয়াবহ আগুন, বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
Santoshpur Railway Station

সন্তোষপুর রেল স্টেশনের কাছে ভয়াবহ আগুন, বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

ওভারহেড তারের তাপে এই দুর্ঘটনা বলে খবর

ওয়েবডেস্ক-  সন্তোষপুর রেল স্টেশনের (Santoshpur Railway Station) কাছে ভয়াবহ আগুন। শনিবার দুপুরে এই আগুন লাগার ঘটনা ঘটে ষোলো বিঘা জমি এলাকা। ওভারহেড তারের (Overhead wires) তাপে এই দুর্ঘটনা বলে খবর। বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন (Budge Budge Sealdah Train)   চলাচল বিঘ্নিত। আগুন নিয়ন্ত্রণে চারটি দমকল। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পাওয়ার অফ করতে হয়েছে। ফলে ট্রেন চালানো অবস্থায় ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই  সম্ভব যাত্রী পরিষেবা স্বাভাবিক হবে।

সন্তোষপুর স্টেশনের পাশেই এই ঝুপড়ি। মহেশতলা বিধানসভা এলাকার মধ্যে। দুপুর পৌনে দুটো নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। ঝুপড়িতে ৫০ থেকে ৬০ টি ঘর রয়েছে। স্থানীয়রা আগুন নেভানোর কাছে হাত লাগায়। পরে দমকলের ইঞ্জিন আসে। তবে এলাকা যে হেতু ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। চারিদিকে কালো ধোঁয়ার কুন্ডলী, ভয়াবহ আকার নেয়।

আরও পড়ুন-  দুর্ঘটনায় বীরবাহা হাঁসদার কনভয়, আশঙ্কাজনক একজন এসআই সহ কনস্টেবল

আগুনের তীব্রতায় রেললাইনের উপরে থাকা হাইটেনশন তার গলে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে প্ল্যাটফর্মে বা ট্রেনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ঘটনার জেরে মাঝেরহাট স্টেশনের পর থেকে ট্রেন চলাচল বন্ধ। ফলে ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News