HomeScrollফের দুয়ারে নিম্নচাপ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Weather Update

ফের দুয়ারে নিম্নচাপ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি কমলা সতর্কতা

কলকাতা: ফের বাংলার দুয়ারে নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। এর প্রভাবে শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর : পুলিশে ৪৩ হাজার শূন্যপদ, নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বাংলাদেশ উপকূলের উপর একটি দুর্বল ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬.৭ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

এই ঘূর্ণাবর্তের প্রভাবে ২৯ আগস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। ফলে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকতে পারে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার, ৩০ আগস্ট আবহাওয়া আরও প্রতিকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News