Home Scroll রেললাইনের উপর রাস্তার দাবিতে গণবিক্ষোভ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

রেললাইনের উপর রাস্তার দাবিতে গণবিক্ষোভ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

রেললাইনের উপর রাস্তার দাবিতে গণবিক্ষোভ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

পূর্ব বর্ধমান: রেললাইনের উপর রাস্তার দাবিকে কেন্দ্র করে হওয়া গণবিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল কাটোয়ায় (Katwa)। ঘটনায় পুলিশ ও আরপিএফ কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কাটোয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor Arrested) সুবল রাজুয়ারকে। তাঁর সঙ্গে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া রেল পুলিশের দায়ের হওয়া মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। শুক্রবার কাটোয়া শহরে রেললাইনের উপর রাস্তার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আরপিএফ কর্মীদের উপর হামলা চালানো হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথভাবে অভিযান চালায় পুলিশ ও আরপিএফ। পরে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বিজেপি কর্মীর উপর প্রাণনাশী হামলা! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল নেতা

গ্রেফতারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবল রাজুয়ার দাবি করেন, তিনি কোনও হামলার সঙ্গে জড়িত নন। অন্যদিকে, পুলিশ ও আরপিএফের দাবি, বিক্ষোভ চলাকালীন কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের কাজে বাধা দেওয়া হয় এবং তাঁদের উপর হামলা চালানো হয়। যদিও সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ধৃত কাউন্সিলর।

এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, “প্রশাসন প্রশাসনের কাজ করবে। তৃণমূল আগে যেভাবে প্রশাসনকে নির্দেশ দিত, এখন আর তা চলবে না।” অন্যদিকে কাটোয়া পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, “শুনেছি আমাদের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল রাজুয়ারকে গ্রেফতার করা হয়েছে। দল ওঁর পাশে আছে।” পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

দেখুন আরও খবর:

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO