Monday, June 8, 2026
HomeScrollবুথ থেকে বের করে দেওয়া হল তৃণমূলের এজেন্টকে! চাঞ্চল্য মুর্শিদাবাদে
Murshidabad

বুথ থেকে বের করে দেওয়া হল তৃণমূলের এজেন্টকে! চাঞ্চল্য মুর্শিদাবাদে

তৃণমূলের এজেন্টকে কেন বের করে দেওয়া হল বুথ থেকে?

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদে (Murshidabad) ভোটগ্রহণ চলাকালীন বিতর্ক। তৃণমূল কংগ্রেসের (TMC) এক এজেন্টকে বুথের ভেতর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠল। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। যা নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের (Murshidabad) বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান জামাল হোসেন ২২৭ নম্বর বুথে দলের এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন। তবে অভিযোগ, ভোটগ্রহণ চলাকালীন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকরা তাঁকে বুথের ভেতর থেকে বেরিয়ে যেতে বলেন। এর পর তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে খবর।

আরও খবর : ‘গুড়-বাতাসা, চড়াম-চড়াম ভালো জিনিস, খারাপ না,’ ভোট দিয়েই স্বমহিমায় অনুব্রত মণ্ডল

প্রশাসনিক সূত্রে খবর, নির্বাচন কমিশনের (Election Commission) নির্ধারিত বিধি অনুযায়ী কিছু শর্ত পূরণ না হওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করা হয়েছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট এজেন্ট সমস্ত নিয়ম মেনেই দায়িত্ব পালন করছিলেন।

মূলত, বঙ্গে বৃহস্পতিবার হচ্ছে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ১৬টি জেলার ১৫২টি আসনে এই নির্বাচন হচ্ছে। তার মাঝেই মুর্শিবাদের হোসনাবাদ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক এজেন্টকে বুথের ভেতর থেকে বের করে দেওয়া খবর সামনে এসেছে। যা নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini