Friday, May 1, 2026
HomeScrollবিগ ব্রেকিং, ১৫ বুথে নতুন করে ভোট, কী জানাল কমিশন?
Election Commissio

বিগ ব্রেকিং, ১৫ বুথে নতুন করে ভোট, কী জানাল কমিশন?

তালিকায় ফলতার কোনও বুথে পুনর্নির্বাচন হবে কি না, তার

কলকাতা: দক্ষিণ ২৪ পরগণার ১৫টি বুথে হতে চলেছে পুননির্বাচন (Re-Election)। কোন কোন বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার তালিকা দিল নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল নির্বাচন কমিশন (Election Commission)। তবে আপাতত এই তালিকায় ফলতা বিধানসভা কেন্দ্রের কোনও বুথে পুনর্নির্বাচন হবে কি না, তা এখনও ঘোষণা করেনি কমিশন। জানানো হয়েছে, মগরহাট (Magrahat) পশ্চিমের ১১টি ও ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ৪টি কেন্দ্রে ফের ভোট হবে। এই পুননির্বাচন হবে আগামী ২ মে শনিবার। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে নির্বাচন। তবে ফলতার ৩০টি বুথে ফের ভোট হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি কমিশনের তরফে।

২৩ এপ্রিল প্রথম দফার ভোটের (Election) পর কোনও পুননির্বাচনের প্রসঙ্গ ওঠেনি।প্রথম দফার ভোটে দাবি ওঠেনি। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল পশ্চিমবঙ্গের ১৪২টি বিধানসভা কেন্দ্রে। বুধবার অর্থাৎ দ্বিতীয় দফার ভোট মিটতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। আর এই বুথের সবগুলিই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে। কমিশন সূত্রে খবর, ৩২টি অভিযোগ জমা পড়ে ফলতা থেকে। এরপর রয়েছে ডায়মন্ড হারবার ২৯টি, মগরাহাট থেকে ১৩ ও বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, কোথাও আবার ইভিএমে আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ এসেছে।

আরও পড়ুন: কোন কোন বুথে পুনর্নির্বাচন হচ্ছে? আর কিছুক্ষণ পরেই জানা যাবে …

এদিকে শেষ দফার ভোটে চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে কমিশনে (Election Commission)। বলা হয়েছে, মগরাহাট পশ্চিমে ভোটারের জামার পকেটে স্পাই ক্যামেরা রাখা হয়েছিল। যাতে ভোটার কোথায় ভোট দিচ্ছেন তা বোঝা যায়! এই অভিযোগের ফলে নড়েচড়ে বসে কমিশন। এই জায়গুলিতে বৃহস্পতিবার পরিদর্শন করেছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এর পর রিপোর্ট জমা দিয়েছেন তিনি। এমনকি ফলতার ৩০টি বুথেও পুনর্নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এর পরেই পুননির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে।অন্যদিকে মগরাহাট পশ্চিমে ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০,২৩১,২৩২ নং বুথে পুনর্নিবাচন হতে চলেছে।

কমিশনের এই তালিকায় ফলতা বিধানসভা কেন্দ্রের কোনও বুথের নাম না-থাকলেও সুব্রতের প্রস্তাবে ছিল। সূত্রের খবর, দিল্লিতে পাঠানো প্রস্তাবে সুব্রত জানিয়েছেন, ফলতার প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচন করা হোক। পরে একই দাবি জানিয়েছেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর মতেও, ফলতায় পুনর্নির্বাচন হওয়া উচিত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188