HomeScrollগণনার আগে রণকৌশল নিয়ে শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা-অভিষেক
Mamata-Abhishek

গণনার আগে রণকৌশল নিয়ে শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা-অভিষেক

গণনার দিনের স্ট্র্যাটেজি নিয়েই মমতা-অভিষেকের বৈঠক কালিঘাটে

কলকাতা: স্ট্রং রুম বিতর্কে তুঙ্গে উত্তেজনা। বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও ভাবানীপুরে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তারপর আরও নড়চড়ে বসেছে তৃণমূল। সোমবার নির্বাচনের ফল ঘোষণা। তার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের কাউন্টিং ( TMC Counting Strategy) এজেন্টদের নিয়ে বৈঠকের আগেই কালীঘাটে বৈঠকে মমতা-অভিষেক (Mamata Abhishek Meeting)। শুক্রবার দুপুরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

গণনা পরিস্থিতি নিয়ে কড়া নজর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের। রাজ্যজুড়ে স্ট্রং রুমের পরিস্থিতি, তাতে নজর রাখা, গণনার দিনের স্ট্র্যাটেজি সবকিছু নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কালিঘাটে বৈঠকে করছেন।গণনার শেষলগ্ন পর্যন্ত যাতে এজেন্টরা সজাগ থাকেন, কোনও পরিস্থিতি যেন তাঁদের টলাতে না পারে সে কথা বারবার তৃণমূলের তরফে বলা হচ্ছে। শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার বিকাল ৪টে থেকে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অভিষেক। সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের পাশাপাশি জেলা নেতৃত্বের অনেকেই বৈঠকে উপস্থিতি থাকতে পারেন বলে খবর। গতকাল কাউন্টিং এজেন্টদের বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল থেকেই কাউন্টিং সেন্টারে প্রার্থীরা যাচ্ছেন। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রার্থীরা।

আরও পড়ুন: বিগ ব্রেকিং, ১৫ বুথে নতুন করে ভোট, কী জানাল কমিশন?

[youtube-feed feed=1]
Read More

Latest News