Saturday, July 25, 2026
HomeJust Inটাকার দামে রেকর্ড পতন, দেশকে জবাব দিন নরেন্দ্র মোদি: প্রিয়াঙ্কা

টাকার দামে রেকর্ড পতন, দেশকে জবাব দিন নরেন্দ্র মোদি: প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: ঈশ্বরের প্রতিনিধি থেকে সবে মানুষে ফিরেছেন তিনি। তৃতীয়বার জেডিইউ ও টিডিপির ভরসায় কেন্দ্রীয় সরকার গঠন করা নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্য অর্থনীতির চাপ ক্রমশ বাড়ছে। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের আগে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার (Indian Currency) গুরুত্ব কমে ৯০-এর ঘরে পৌঁছে যেতে পারে। ভারত নরেন্দ্র মোদির এই তৃতীয় দফার সরকারের আমলেই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় সরকার। অথচ ‘মূল্য’ ক্রমশ কমছে ভারতের। আমেরিকার ডলারের (US Dollar) নিরিখে টাকার দামের পতন ঘটছে প্রতিনিয়ত। শুক্রবার ১৮ পয়সা কমে এক ডলারের দাম হয়েছে ৮৬.০৪ টাকা। এবার টাকার রেকর্ড তলানির জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাব চাইলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

শনিবার ওয়েনাড়ের সাংসদ এক্স হ্যান্ডলে লিখেছেন, ডলারের নিরিখে টাকার দাম সব থেকে নীচে নেমেছে। ইতিহাসে এই প্রথম টাকার দাম এতটা নীচে নামল। মনমোহন সিংয়ের জমানায় এক ডলারের নিরিখে টাকার দাম ছিল ৫৮-৫৯। সেসময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি, মনমোহন সিংসরকারকে আক্রমণ করে বলতেন, টাকার দাম কমা মানে ভারতের মর্যাদা কমে যাওয়া। কোনও দেশের মুদ্রার দাম এভাবে কমে যায় না। এখন তিনিই দেশের প্রধানমন্ত্রী। এবার তিনি জবাব দিন। দেশের জনগণকে জবাব দিতে হবে।

আরও পড়ুন: গঙ্গাসাগর, কুম্ভমেলার আবহে রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে হাজির সারা ভারত

বৃহস্পতিবার এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রা ছিল ৮৫.৮ টাকা। শুক্রবার তা ৮৬-র ঘরে পৌঁছয়। যা পরিস্থিতি তাতে সেঞ্চুরির ঘরে পৌঁছতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এই টাকার দাম পড়ে যাওয়া অপরিশোধিত তেলের দাম, শেয়ার বাজার, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা সহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে।  তবে অর্থনীতির পরিচয়ে তা যে ঋণাত্মক সূচক সেই বিষয়ে কারও সন্দেহ নেই।

দেখুন অন্য খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99