Tuesday, June 16, 2026
HomeScrollদুষ্কৃতীদের গ্রেফতার করতে গিয়ে সিউড়িতে আক্রান্ত খোদ আইসি

দুষ্কৃতীদের গ্রেফতার করতে গিয়ে সিউড়িতে আক্রান্ত খোদ আইসি

বীরভূম: প্রকাশ্যে বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডব সিউড়িতে (Suri)। বীরভূমের (Birbhum) সিউড়ির মিনিস্টিলে আগ্নেয়অস্ত্র হাতে গ্রামে ভিতরে দাপিয়ে বেরাচ্ছে দুই যুবক। অস্ত্র সমেত তাদেরকে হাতেনাতে পাকড়াও করল গ্রামবাসীরা। ঘটনার পরই গ্রামের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। লাঠি হাতে তারা পুলিশকে। আইসির কলারও চেপে ধরা হয় বলে অভিযোগ। গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ, এ দিন সকালে তারাই আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামবাসীদের ভয় দেখাতে একটি গুলি চালায় দুষ্কৃতীরা। এর পরই গ্রামবাসীরা তাদের ধরে ফেলে। কোমরে দড়ি বেঁধে রাস্তায় ফেলে মারধরও করে উত্তেজিত জনতা। আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গণপিটুনি দেওয়া হয়। এর পরই খবর পেয়ে পুলিশ গ্রামে ঢুকলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়। আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্য়ায়ের কলার ধরে টান মারেন।

আরও পড়ুন: নার্সিং পড়ুয়াকে একা পেয়ে মদ্যপ পুরুষ কর্মীর অসভ্যতা, হুলুস্থুল কাণ্ড

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুজন যুবক বাইরে থেকে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে ওই যুবকদের। সঙ্গে চলে গণপিটুনি। ঘটনার খবর পেয়ে এলাকায় যান পুলিশকর্মীরা। গণপিটুনিতে একজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই আটক করেছে সিউড়ি থানার পুলিশ। পুলিশ ঘটনার স্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। মারধর করা হয় পুলিশ কর্মীদের। থানার আইসির জামার কলারও চেপে ধরার অভিযোগ উঠেছে। পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO