Saturday, May 30, 2026
HomeScrollনিষিদ্ধ গুটখা ও পানমশলা! বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার

নিষিদ্ধ গুটখা ও পানমশলা! বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার

ওয়েব ডেস্ক: এক বছরের জন্য তামাকজাত (Tobacco) পানমশলা ও গুটখার (Gutkha) উৎপাদন, মজুত, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করল (Banned) ঝাড়খণ্ড সরকার (Jhrkahand Government)। মঙ্গলবার ঝাড়খণ্ডের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে এই ঘোষণা করা হয়। এই নিষেধাজ্ঞা ২০০৬ সালের খাদ্য সুরক্ষা এবং মানোন্নয়ন আইন-এর ৩০(২)(এ) ধারার আওতায় কার্যকর করা হয়েছে।

সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও ঝাড়খণ্ডে গুটখা ও পানমশলা নিষিদ্ধ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে এবার অন্তত আগামী এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা চালু করা হল রাজ্যে।

আরও পড়ুন: নয়াদিল্লি স্টেশনের ঘটনায় জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

তবে শুধু ঝাড়খণ্ড নয়, ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে গুটখা ও পানমশলার বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও বিহারে গুটখা নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি কেরলে ২০১২ সালের মে মাস থেকে রাজ্যে গুটখা বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১২ সালের এপ্রিলে গুটখা বিক্রি এবং সরবরাহ বন্ধ করে দেয় মধ্যপ্রদেশের রাজ্য সরকার। এছাড়াও মহারাষ্ট্রে পানমশলা এবং গুটখার উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ রয়েছে।

ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আগামী এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’-র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করা হবে আগামী ৭ নভেম্বর থেকে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO