Sunday, July 26, 2026
HomeScrollগোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণযোগ্য নয়, হলফনামা রাজ্যের

গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণযোগ্য নয়, হলফনামা রাজ্যের

কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের (Vinit Goyal) বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মামলাকারী এই জাতীয় মামলা দায়ের করতে পারেন না, এই মর্মেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা দিল রাজ্য। হলফনামা ইতিমধ্যেই দেওয়া হয়েছে মামলাকারীকে।

প্রাক্তন কমিশনারের বিরুদ্ধে রাজ্য কোনও ব্যবস্থা নিয়েছে কি না, সেই মর্মে মামলা থেকে অব্যাহতি নেওয়ার আগে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জল গড়াল হাইকোর্টে

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি নিয়েছেন প্রধান বিচারপতি। সেই মামলা এবার গেল বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে (Justice Jaymalya Bagchi)। আরজি কর কাণ্ডের পর শীর্ষ আদালতের নির্দেশ না মেনে অভয়ার নাম প্রকাশ্যে বলেছিলেন বিনীত। তারপরেই তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা। প্রসঙ্গত, আরজি করের ঘটনার পরে চাপের মুখে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে ইস্তফা দেন বিনীত গোয়েল।

দেখুন অন্য খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99